Apan Desh | আপন দেশ

প্রথম সেশনে ৬ উইকেট হারিয়ে দিশেহারা বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:১২, ২৩ নভেম্বর ২০২৬

প্রথম সেশনে ৬ উইকেট হারিয়ে দিশেহারা বাংলাদেশ

ছবি : সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে টস হেরে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। তবে ম্যাচের প্রথম সেশনেই ৬ উইকেট হারিয়ে দিশেহারা টাইগাররা। এ সেশনে মাত্র ৮৫ রান সংগ্রহ করতে পেরেছেন ব্যাটসম্যানরা।

সোমবার (২৩ নভেম্বর) বৃষ্টির কারণে পৌনে চার ঘণ্টা পরে খেলা শুরু হয়।

সিরিজের প্রথম টেস্টে টাইগার শিবিরে ধস নামান কাগিসো রাবাদা। চলতি টেস্টে রাবাদা এখনও উইকেট শিকারের সুযোগ পাননি। তার আগেই সতীর্থ মার্কো জেনসেন, এনরিক নর্টজে আর ওয়েন মুল্ডার। এ তিন তারকা পেসার ইতোমধ্যে বাংলাদেশ দলের ব্যাটিং লাইন আপ ভেঙ্গে চুরমার করে দিয়েছেন।

আরও পড়ুন <<>> বৃষ্টিবাধা কাটিয়ে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

দলীয় ৬ রানে সাজঘরে ফেরেন তানজিদ হাসান তামিম। এরপর ৩৬ রানের জুটি গড়ে ফেরেন আরেক ওপেনার মাহফিজুল ইসলাম। চার রানের ব্যবধানে ফেরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

পরে দলীয় ৬০, ৭৩ আর ৮৫ রানে ফেরেন সাবেক অধিনায়ক মুমিনুল হক, উইকেটকিপার ব্যাটসম্যান লিটন কুমার দাস ও মিডলঅর্ডার ব্যাটসম্যান তাওহিদ হৃদয়।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়