Apan Desh | আপন দেশ

চরম ব্যাটিং ব্যর্থতায় ৯১ রানে অলআউট বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২৩:৩৬, ২৩ নভেম্বর ২০২৬

চরম ব্যাটিং ব্যর্থতায় ৯১ রানে অলআউট বাংলাদেশ

ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে মাত্র ৯১ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। টস হেরে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারায় টাইগাররা। এতে ৩৩.৩ ওভারে ৯১ রানেই অলআউট বাংলাদেশ ক্রিকেট দল।

৮৫ রানে প্রথম সারির ৬ ব্যাটসম্যানের উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়া দলটি শেষ পর্যন্ত অলআউট হয় ৯১ রানে। দলের ৮ জন ব্যাটসম্যান দুই অঙ্কের ফিগার রান করতে পারেননি।

তরুণ ওপেনার মাহফিজুল ইসলাম করেন সর্বোচ্চ ২৩ রান। ১৯ রান করেন মিডলঅর্ডার ব্যাটসম্যান তাওহিদ হৃদয়। ১৮ রান করেন সাবেক অধিনায়ক মুমিনুল হক সৌরভ।

আরও পড়ুন<<>> প্রথম সেশনে ৬ উইকেট হারিয়ে দিশেহারা বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকার হয়ে ৩টি করে উইকেট নেন কাগিসো রাবাদা ও মার্কো জেনসেন। এছাড়া ২ উইকেট নেন এনরিক নর্টজে। 

দলীয় ৬ রানে সাজঘরে ফেরেন তানজিদ হাসান তামিম। এরপর ৩৬ রানের জুটি গড়ে ফেরেন আরেক ওপেনার মাহফিজুল ইসলাম। চার রানের ব্যবধানে ফেরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

দলীয় ৬০, ৭৩ আর ৮৫ রানে ফেরেন সাবেক অধিনায়ক মুমিনুল হক সৌরভ, উইকেটকিপার ব্যাটসম্যান লিটন কুমার দাস ও মিডলঅর্ডার ব্যাটসম্যান তাওহিদ হৃদয়।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়