Apan Desh | আপন দেশ

ঈশ্বরদীতে আধিপত্য বিস্তারের জেরে গোলাগুলি, গুলিবিদ্ধ ৫

পাবনা প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৯:২০, ২৩ নভেম্বর ২০২৬

আপডেট: ১৯:২১, ২৩ নভেম্বর ২০২৬

ঈশ্বরদীতে আধিপত্য বিস্তারের জেরে গোলাগুলি, গুলিবিদ্ধ ৫

ফাইল ছবি, আপন দেশ

পাবনার ঈশ্বরদীতে আধিপত্য বিস্তারের জেরে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ৫ জন গুলিবিদ্ধ হয়েছে। 

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার সাঁড়া ইউনিয়নের ইসলামপাড়া রঙ্গিলা মোড়ে এ ঘটনা ঘটে।

ঈশ্বরদী থানার ওসি আসাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, ৫ জন আহত হওয়ার খবর পেয়েছি। আমরা ঘটনাস্থলে যাচ্ছি। কি বিষয় নিয়ে কাদের মধ্যে ঝামেলা তা এ মুহুর্তে বলা যাচ্ছে না। 

আরও পড়ুন<<>>আ. লীগ একটি টেররিস্ট দল:  হুইপ রুহুল কুদ্দুস 

গুলিবিদ্ধরা হলেন, মিজান খাঁ (২২), রিফাত (২৬), মহিদুল ইসলাম (২৫), রিসাদ (২৮) ও রবিউল ইসলাম (২৬)।

আহতদের প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে স্থানান্তর করা হয়েছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়