Apan Desh | আপন দেশ

শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির মেয়াদ বাড়ল

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ২০:৫৪, ২৩ নভেম্বর ২০২৬

শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির মেয়াদ বাড়ল

ফাইল ছবি, আপন দেশ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির মেয়াদ আরও ছয় মাস বাড়িয়েছে শিক্ষা মন্ত্রণালয়। যেসব প্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির মেয়াদ শেষ হয়েছে বা শিগগিরই শেষ হবে, সেসব কমিটির ক্ষেত্রে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

সোমবার (২৩ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা জারি করে। নির্দেশনায় স্বাক্ষর করেছেন উপসচিব মোহাম্মদ মনোয়ার হোসেন।

নির্দেশনায় বলা হয়েছে, যেসব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে বা হতে যাচ্ছে, সেসব কমিটির মেয়াদ উত্তীর্ণের তারিখ থেকে ছয় মাস বাড়ানো হলো। বর্ধিত সময়ে কমিটির সভাপতি যথানিয়মে বেতন-ভাতার বিলে স্বাক্ষর করবেন। 

আরও পড়ুন<<>>মালিকপক্ষের মজুরির প্রস্তাব জমা, এখনই প্রকাশ করছে না বোর্ড

নির্দেশনার অনুলিপি দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, জেলা প্রশাসক, শিক্ষামন্ত্রীর একান্ত সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিবের একান্ত সচিব, সব উপজেলা নির্বাহী কর্মকর্তা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের আঞ্চলিক কার্যালয়ের পরিচালক ও উপপরিচালক এবং জেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়