ছবি: আপন দেশ
বাগেরহাটের মোরেলগঞ্জে পানগুছি নদীর ফেরি চলাচল টানা তিনদিন বন্ধ থাকবে। সংস্কার কাজের জন্য এ ফেরিঘাট বন্ধ থাকবে বলে জানা গেছে।
শুক্রবার (০৩ জুলাই) সকাল থেকে ফেরি চলাচল বন্ধ হয়।
এদিন সকাল থেকেই ফেরিঘাটের উভয় প্রান্তের বেইলি পাটাতন অপসারণ এবং বারইখালী প্রান্তের পন্টুন মেরামতের কাজ শুরু হয়েছে। সংস্কার শেষে সোমবার (০৬ জুলাই) সকাল ৬টা থেকে পূর্বের মতো ফেরি চলাচল শুরু হবে।
মঙ্গলবার (৩০ জুন) সড়ক বিভাগ, বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাইনবোর্ড–বগী আঞ্চলিক মহাসড়কের মোরেলগঞ্জের পানগুছি নদীর ফেরিঘাটের উভয় প্রান্তের বেইলি পাটাতন ক্ষতিগ্রস্ত হওয়ায় যান চলাচলে অসুবিধা হচ্ছিল।
আরও পড়ুন <<>> কেশবপুরে সেলাই মেশিন, হুইল চেয়ার, বাইসাইকেল বিতরণ
এছাড়া পানগুছি নদীর বারইখালী প্রান্তের পন্টুন মেরামতের প্রয়োজন দেখা দেয়। জোয়ারের সময় সংযোগ সড়ক পানিতে তলিয়ে যাওয়ায়ও চলাচলে সমস্যা সৃষ্টি হচ্ছিল। এসব কারণে সংস্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম জানান, সংস্কার কাজ শেষ হলে সোমবার সকাল ৬টা থেকে ফেরির মাধ্যমে যান চলাচল আবারও স্বাভাবিক হবে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































