Apan Desh | আপন দেশ

ফেরি চলাচল বন্ধ

এবার পাটুরিয়ায় ফেরিতে আগুন

এবার পাটুরিয়ায় ফেরিতে আগুন

মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট থেকে ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পর ‘কেরামত আলী’ নামের একটি ফেরিতে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ফেরিতে থাকা যাত্রী, চালক ও সহকারীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ফেরিটি ঘাট ছেড়ে কিছু দূর এগোনোর পর হঠাৎ আগুনের সূত্রপাত হয়। আগুনের খবর ছড়িয়ে পড়তেই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকে নিরাপদ স্থানে সরে যাওয়ার চেষ্টা করেন। পরে ফেরির কর্মচারীরা দ্রুত ব্যবস্থা নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

০৯:০২ পিএম, ২৭ মার্চ ২০২৬ শুক্রবার

শাহবাগে ইনকিলাব মঞ্চের সর্বাত্মক অবরোধ, বন্ধ যান চলাচল

শাহবাগে ইনকিলাব মঞ্চের সর্বাত্মক অবরোধ, বন্ধ যান চলাচল

শহীদ শরিফ ওসমান হাদীর খুনিদের গ্রেফতার ও বিচারের দাবিতে রাজধানী ঢাকার শাহবাগে সর্বাত্মক অবরোধ শুরু করেছে ইনকিলাব মঞ্চ।  রোববার (২৮ ডিসেম্বর) বেলা দুইটার পর থেকে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন সংগঠনের নেতা-কর্মীরা। এতে করে ওই এলাকা দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী দুপুর ২টা থেকে অবরোধ শুরুর কথা থাকলেও সকাল ১১টা থেকেই বিক্ষোভকারীরা শাহবাগ মোড়ে জড়ো হতে থাকেন। ব্যানার ও প্ল্যাকার্ড হাতে তারা সড়কে অবস্থান নেন। এ সময় `উই ওয়ান্ট জাস্টিস`, `আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম`, `যেই হাদী জনতার, সে হাদী মরে না` স্লোগানে পুরো এলাকা উত্তাল হয়ে ওঠে।

০৪:১৮ পিএম, ২৮ ডিসেম্বর ২০২৫ রোববার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement