Apan Desh | আপন দেশ

কেশবপুরে সেলাই মেশিন, হুইল চেয়ার, বাইসাইকেল বিতরণ

কেশবপুর (যশোর) প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৬:৫৬, ৩ জুলাই ২০২৬

কেশবপুরে সেলাই মেশিন, হুইল চেয়ার, বাইসাইকেল বিতরণ

ছবি: আপন দেশ

যশোর-৬ (কেশবপুর) আসনের এমপি অধ্যাপক মো. মোক্তার আলী। তার বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বিশেষ বরাদ্দের আওতায় এলাকার দরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন, হুইল চেয়ার, বাইসাইকেল বিতরণ করেছেন। এছাড়াও বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) কেশবপুর উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা হয়।

কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মো. মেশকাতুল ইসলামের সভাপতিত্বে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলা শাখার নায়েবে আমীর মো. সাইদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর-৬ কেশবপুর আসনের এমপি অধ্যাপক মো. মোক্তার আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর জেলা কর্মপরিষদের সদস্য মাওলানা আব্দুস সামাদ, কেশবপুর উপজেলা এলজিইডির প্রকৌশলী এম. এ. জাসির, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলা শাখার সিনিয়র নায়েবে আমীর মাওলানা রেজাউল ইসলাম, সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি মো. তবিবুর রহমান এবং পেশাজীবী বিভাগ কেশবপুর উপজেলা শাখার সভাপতি অ্যাডভোকেট ওজিয়ার রহমান।

মো. মোক্তার আলী বলেন বলেন, সরকারের উন্নয়ন কর্মসূচির বিশেষ বরাদ্দের মাধ্যমে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সভাপতির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) কাজী মো. মেশকাতুল ইসলাম বলেন, সরকারি সহায়তা সঠিকভাবে বিতরণ নিশ্চিত করতে উপজেলা প্রশাসন সর্বদা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। তিনি উপকারভোগীদের এ সহায়তা আত্মকর্মসংস্থান ও জীবনমান উন্নয়নে কাজে লাগানোর আহবান জানান।

আরও পড়ুন <<>> সন্তান রেখে মুয়াজ্জিনের সঙ্গে পালাল প্রবাসীর স্ত্রী 

অনুষ্ঠান শেষে যশোর-৬ (কেশবপুর) আসনের এমপি অধ্যাপক মো. মোক্তার আলী বিনামূল্যে দরিদ্র ও অসহায়দের মধ্যে ২৬ টি সেলাই মেশিন, ৩০ টি বাই সাইকেল বিতরণ করেন।

এছাড়াও ২৭ টি হুইল চেয়ার, ১০৮ টি ফুটবল, ৪৯ টি ভলিবল ও ১২ টি ক্রিকেট সেট বিতরণ করেন। 
এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা,রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়