Apan Desh | আপন দেশ

বাগেরহাট জেলা

বাগেরহাটে বিএনপি নেতাকে হত্যা চেষ্টা, দোষীদের গ্রেফতারের দাবি 

বাগেরহাটে বিএনপি নেতাকে হত্যা চেষ্টা, দোষীদের গ্রেফতারের দাবি 

বাগেরহাটের রামপাল উপজেলার মল্লিকের বেড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সোহেল খানকে হত্যার উদ্দেশ্যে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তার স্ত্রী জাহানারা খানম। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে বাগেরহাট প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জাহানারা খানম বলেন, রোববার সকালে তার স্বামী সোহেল খান তার ভাইয়ের ক্যান্সার সংক্রান্ত একটি ফর্ম জমা দিতে রামপাল উপজেলা কার্যালয়ে যান। কাজ শেষে ফেরার পথে দুপুর ১টার দিকে গিলাতলা বাজারে পৌঁছালে পূর্ব থেকে অবস্থান নেয়া কয়েকজন ব্যক্তি তার গতিরোধ করেন।

০৪:৫৪ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৬ সোমবার

বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়ম, তদারকি নিয়ে প্রশ্ন

বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়ম, তদারকি নিয়ে প্রশ্ন

বহুদিন পর বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে কোটি কোটি টাকার কাজ শুরু হলেও নির্মাণকাজের মান ও তদারকি নিয়ে প্রশ্ন ওঠেছে। কোথাও কার্পেটিং উঠে গর্ত তৈরি হয়েছে, কোথাও জমছে বৃষ্টির পানি। আবার কোথাও পুরোনো সড়কের ওপর পর্যাপ্ত বালু-খোয়া না দিয়েই কার্পেটিং করা হয়েছে। সড়কের কোথাও উঁচু, কোথাও নিচু এবং দুই পাশে প্রয়োজনীয় মাটি ও কার্পেটিং না দেয়ার অভিযোগও রয়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রকল্পের নকশা ও নির্ধারিত স্পেসিফিকেশন অনুযায়ী কাজ হচ্ছে না। নিম্নমানের ইট ও অন্যান্য নির্মাণসামগ্রী ব্যবহারের পাশাপাশি কাজের প্রতিটি ধাপে নির্ধারিত মান যাচাই-বাছাই যথাযথভাবে করা হচ্ছে না। ফলে কাজ শেষ হওয়ার আগেই বিভিন্ন সড়কের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন ওঠেছে। অভিযোগের কেন্দ্রে রয়েছেন স্থানীয়ভাবে খোকন নামে পরিচিত এক ঠিকাদার। 

০৭:০১ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২৬ বুধবার

চোখে অন্ধকার নামলেও মেয়ের স্বপ্নে আলো জ্বলে আবুল কালামের

চোখে অন্ধকার নামলেও মেয়ের স্বপ্নে আলো জ্বলে আবুল কালামের

বিকেল পাঁচটা বাজলেই আবুল কালাম আজাদের পৃথিবীটা যেন অন্ধকার হয়ে আসে। দিনের আলো তখনও স্পষ্ট, স্কুলের মাঠে শিক্ষার্থীদের ছোটাছুটি, ব্যস্ত সড়কে মানুষের চলাচল, সবকিছুই স্বাভাবিক। অথচ তার চোখে ধীরে ধীরে ঝাপসা হয়ে আসে চারপাশ। কিছুক্ষণ পর মানুষ, রাস্তা কিংবা দোকানপাট কিছুই আর ভালোভাবে দেখতে পান না তিনি। তাই প্রতিদিন অন্ধকার নামার আগেই গুটিয়ে নিতে হয় ঝালমুড়ির ছোট্ট পসরা। বয়স ৫০ বছর। প্রায় দুই দশক ধরে ঝালমুড়ি-চানাচুর বিক্রি করেই সংসার চালাচ্ছেন তিনি। কখনো বাগেরহাট সদর উপজেলার চিরুলিয়া স্কুল অ্যান্ড কলেজের গেটের সামনে, আবার কখনো বিভিন্ন অনুষ্ঠান কিংবা মানুষের জমায়েতে গিয়ে ১০ টাকার ঝালমুড়ি ও চানাচুর বিক্রি করেন। প্রতিদিন গড়ে প্রায় ৫০০ টাকার মতো বিক্রি হলেও লাভ থাকে সামান্য। সে আয় দিয়েই স্ত্রী ও মেয়েকে নিয়ে চলে তার সংসার।

০৩:৫৭ পিএম, ৮ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার

প্রতিবন্ধী জনির সংসার চলে দড়ি টেনেই

প্রতিবন্ধী জনির সংসার চলে দড়ি টেনেই

বয়স ৩৫ বছর কিন্তু দেখলে মনে হয় বয়স যেন আরও কম। মুখে তারুণ্যের ছাপ থাকলেও জীবনসংগ্রাম তাকে প্রতিদিনই কঠিন বাস্তবতার মুখোমুখি করে। শারীরিক ও মানসিক প্রতিবন্ধকতা রয়েছে। অন্য কোনো কাজ করার সামর্থ্যও নেই। তাই ভোর হলেই হাতে তুলে নেন নৌকার সঙ্গে বাঁধা দড়ি। নদীর এক পাড় থেকে অন্য পাড়ে দড়ি টেনে নৌকা পার করেন মানুষ। আর এ কাজ থেকে পাওয়া সামান্য আয় তুলে দেন বাবার হাতে। সে টাকাতেই চলে পরিবারের ছয় সদস্যের সংসার। জনি মোল্লা বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কুলিয়া দাইড় গ্রামের বাসিন্দা। তার বাবা মনি মোল্লা। ছোটবেলা থেকেই নৌকা চালানোর সঙ্গে জড়িয়ে পড়েন জনি। কখনো বাবার সঙ্গে নদীতে মাছ ধরেছেন, আবার কখনো নৌকা চালিয়ে মানুষ পারাপার করেছেন। দীর্ঘ আট বছর ধরে বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের যাত্রাপুর বাজারসংলগ্ন কুলিয়া দাইড় খেয়াঘাটে দড়ি টেনে মানুষ পারাপারের সহযোগিতা করছেন তিনি।

০৮:২৪ পিএম, ৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার

পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা

পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা

বাগেরহাটের কচুয়ায় আলোচিত একই পরিবারের দুই নারীসহ তিনজনকে হত্যার রহস্য এক মাস পর উদঘাটনের দাবি করেছে পুলিশ। পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়া এবং তা নিয়ে পারিবারিক বিরোধের জেরে পরিকল্পিতভাবে ওই তিনজনকে হত্যা করা হয়। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হলেন কচুয়া উপজেলার রাঢ়িপাড়া ইউনিয়নের চান্দেরখোলা গ্রামের মজিদ হাওলাদারের ছেলে জাহিদুল ইসলাম (৪০), একই গ্রামের সুলতান শেখের ছেলে আসাদুল শেখ (৪১) এবং বারিক হাওলাদারের ছেলে মো. আরিফ হাওলাদার ওরফে বাবু (৩৮)। তারা পরস্পরের প্রতিবেশী ও আত্মীয়।

০৩:৪৯ পিএম, ৬ সেপ্টেম্বর ২০২৬ রোববার

নৌযান শুমারি উপলক্ষে বাগেরহাটে র‌্যালি

নৌযান শুমারি উপলক্ষে বাগেরহাটে র‌্যালি

দেশের সমুদ্রগামী, উপকূলীয় ও অভ্যন্তরীণ জলপথে চলাচলকারী ইঞ্জিনচালিত নৌযানের পূর্ণাঙ্গ ডাটাবেজ তৈরির লক্ষ্যে বাগেরহাটে নৌযান শুমারি-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি হয়েছে। বুধবার (১৯ আগস্ট) সকাল ১০টায় বাগেরহাট জেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র‌্যালিটি বের হয়। এর আগে বেলুন উড়িয়ে নৌযান শুমারি কার্যক্রমের উদ্বোধন করা হয়। র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাহ উদ্দীন, জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক রাসিউল ইসলাম, সহকারী পরিসংখ্যান কর্মকর্তা হায়দার আলীসহ জেলা প্রশাসন ও পরিসংখ্যান কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

০৫:১৭ পিএম, ১৯ আগস্ট ২০২৬ বুধবার

দম্পতির মরদেহ উদ্ধার, দুই মাসের শিশুসন্তানকে পাশে রেখে মৃত্যু

দম্পতির মরদেহ উদ্ধার, দুই মাসের শিশুসন্তানকে পাশে রেখে মৃত্যু

বাগেরহাটের শরণখোলা উপজেলার নিজ বাড়ি থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার ঘটনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলার খোন্টাকাটা ইউনিয়নের রাজৈর গ্রামের আব্দুল মজিদ হাওলাদারের বাড়ি থেকে কবির হাওলাদার ও তার স্ত্রী হালিমা বেগমের মরদেহ উদ্ধার করা হয়। পরে সুরতহাল শেষে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়।

০৩:০৭ পিএম, ১৬ জুলাই ২০২৬ বৃহস্পতিবার

আদালত ভবনের পলেস্তারা খসে আহত পাঁচ বিচারপ্রার্থী

আদালত ভবনের পলেস্তারা খসে আহত পাঁচ বিচারপ্রার্থী

বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালত ভবনের ছাদের পলেস্তারা খসে পড়ে পাঁচ বিচারপ্রার্থী আহত হয়েছেন। সোমবার (১৩ জুলাই) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের তিনতলা ভবনের নিচতলায় (হাকিমী আদালত) কচুয়া এজলাসের সামনের বারান্দায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যার জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারকরা হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার খোঁজখবর নেন। আহতরা হলেন সুমন দাস (৪৫), হৃদয় হাওলাদার (২৬), হাবিবুল্লাহ শেখ (২৮), মো. ফিরোজ শেখ (৬৫) ও মোতালেব হোসেন (৪৮)। তাদের বাড়ি বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায়।

০৬:১৭ পিএম, ১৩ জুলাই ২০২৬ সোমবার

হাসপাতালে আউটসোর্সিং নিয়োগে অনিয়ম, চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি

হাসপাতালে আউটসোর্সিং নিয়োগে অনিয়ম, চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি

বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে আউটসোর্সিং নিয়োগকে কেন্দ্র করে ব্যাপক অনিয়ম, স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগ উঠেছে। দীর্ঘদিন কর্মরত ৬৬ কর্মীকে বাদ দিয়ে নতুন করে ৯৪ জনকে নিয়োগ দেয়া হয়। এর প্রতিবাদে বুধবার (০১ জুলাই) সকাল থেকে হাসপাতালের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন চাকরিচ্যুত কর্মীরা। অবিলম্বে তারা বিতর্কিত নিয়োগ বাতিল, অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং পূর্বে কর্মরতদের পুনর্বহালের দাবি জানান। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন তারা। 

০৬:১৫ পিএম, ১ জুলাই ২০২৬ বুধবার

বাগেরহাটে চিপস খেয়ে ১২ শিক্ষার্থী হাসপাতালে

বাগেরহাটে চিপস খেয়ে ১২ শিক্ষার্থী হাসপাতালে

বাগেরহাটের রামপাল উপজেলার চিপস খাওয়ার পর অসুস্থ হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১২ শিক্ষার্থী ও একজন নারী অভিভাবক। অসুস্থ্য হওয়ার পর দ্রুত তাদের হাসপাতালে ভর্তি করা হয়। এক শিক্ষার্থীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। সোমবার (৩০ জুন) দুপুরে উপজেলার বড় দুর্গাপুর দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি দোকান থেকে চিপস খাওয়ার পর তারা অসুস্থ্য হয়ে পড়ে। এ সময় শিক্ষার্থীদের পেটে ব্যথা, বমি ও শারীরিক অস্বস্তি শুরু হয়।

০৮:৪১ পিএম, ৩০ জুন ২০২৬ মঙ্গলবার

বাগেরহাটে শ্বাসরোধ করে স্ত্রীকে হত্যা, স্বামী আটক

বাগেরহাটে শ্বাসরোধ করে স্ত্রীকে হত্যা, স্বামী আটক

বাগেরহাটে পারিবারিক কলহের জেরে রাজিয়া বেগম (৩৭) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর অভিযুক্ত তার স্বামী বেল্লাল সরদারকে (৪৭) আটক করেছে বাগেরহাট মডেল থানা পুলিশ। রোববার (২৮ জুন) সন্ধ্যার আগে শহরের নাগেরবাজার এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। আটক বেল্লাল সরদার ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার দোকোনা বটতলা এলাকার মৃত তোতা সরদারের ছেলে। নিহত রাজিয়া বেগম বাগেরহাট সদর উপজেলার রাধাবল্লভ গ্রামের আনিস মাঝির মেয়ে। বেল্লাল পেশায় দিনমজুর। তিনি দীর্ঘদিন ধরে স্ত্রী ও একমাত্র মেয়েকে নিয়ে নাগেরবাজার এলাকার মমিন উদ্দীনের বাড়িতে ভাড়া থাকতেন।

০৪:০৬ পিএম, ২৯ জুন ২০২৬ সোমবার

বাগেরহাটে নিন্মমানের ইট-পাইলিং ছাড়াই সড়ক নির্মাণ

বাগেরহাটে নিন্মমানের ইট-পাইলিং ছাড়াই সড়ক নির্মাণ

বাগেরহাট সদর উপজেলার ২ নং বেমরতা ইউনিয়নের ফতেপুর-বৈটপুর দুই সীমানা ব্রিজ থেকে বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়মুখী প্রায় দেড় কিলোমিটার সড়ক নির্মাণকাজে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, সড়ক নির্মাণে নির্ধারিত মান বজায় রাখা হচ্ছে না। কোথাও কোথাও কলাগাছ ব্যবহার করে পাইলিং করা হচ্ছে, আবার খালের পাশের ঝুঁকিপূর্ণ অংশে প্রয়োজনীয় পাইলিং ছাড়াই কাজ সম্পন্ন করা হচ্ছে। এছাড়া উন্নতমানের ইটের পরিবর্তে নিম্নমানের ৩ নম্বর ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। এলাকাবাসীর আশঙ্কা, নিম্নমানের নির্মাণসামগ্রী ও ত্রুটিপূর্ণ কাজের কারণে সড়কটি অল্প সময়ের মধ্যেই ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে সরকারি অর্থের অপচয়ের পাশাপাশি সাধারণ মানুষের দুর্ভোগ বাড়বে। 

০৫:০২ পিএম, ১৭ জুন ২০২৬ বুধবার

বাগেরহাটে জলাবদ্ধতা নিরসনে খাল খনন কর্মসূচি শুরু

বাগেরহাটে জলাবদ্ধতা নিরসনে খাল খনন কর্মসূচি শুরু

বাগেরহাট পৌর শহরের জলাবদ্ধতা নিরসনে সরকারি খাল ও জলাশয়ের সীমানা নির্ধারণ, খনন, বাঁধ অপসারণ ও পরিস্কার পরিচ্ছন্ননা কর্মসূচি শুরু হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে শহরের আলীয়া মাদরাসা সড়ক সংলগ্ন বালিয়ার খালের ময়লা অপসারণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো বাতেন। সময়, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক মেজবাহ উদ্দিন, সুজন, সম্পাদক এসকে হাসিব, বাগেরহাট কামিল মাদরাসার অধ্যক্ষ আবুল কালাম আজাদ, পুরাতন কোর্ট কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা রুহুল আমিনসহ পৌরসভার কর্মকর্তা কর্মচারী, পরিবেশকর্মী  ও স্থানীয়বাসিন্দারা উপস্থিত ছিলেন। এই কর্মসূচির মধ্য দিয়ে বাগেরহাট শহরে থাকা বিভিন্ন সরকারি খাল ও জলাশয় ময়লা-আবর্জনা অপসারণ করা হবে। পাশাপাশি সীমানা নির্ধারণের মাধ্যমে দখলমুক্ত করা হবে।

০৮:৫৫ পিএম, ১৬ জুন ২০২৬ মঙ্গলবার

দুধ দিয়ে গোসল করে দল ত্যাগের ঘোষণা জামায়াত কর্মীর

দুধ দিয়ে গোসল করে দল ত্যাগের ঘোষণা জামায়াত কর্মীর

দুধ-পানি দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা দিলেন বাগেরহাটের ফকিরহাট উপজেলার ৫ নম্বর বাহির দিয়া-মানসা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সক্রিয় জামায়াত কর্মী শেখ তারেক। দীর্ঘ এক যুগেরও বেশি সময়ের রাজনৈতিক সম্পর্কের ইতি টেনে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে পদত্যাগ করেছেন। শুক্রবার (১২ জুন) পবিত্র জুম্মার দিন তিনি ব্যতিক্রমী এক পদ্ধতিতে দল ত্যাগের ঘোষণা দেন। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, শেখ তারেক গত ১৪ থেকে ১৫ বছর ধরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৫ নম্বর ওয়ার্ডের একজন সক্রিয় ও নিবেদিত কর্মী হিসেবে সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।

০৫:১৪ পিএম, ১৩ জুন ২০২৬ শনিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement