ছবি: আপন দেশ
গাইবান্ধার সাঘাটা উপজেলায় এক প্রতিবন্ধী অটোরিকশা চালককে গাছে বেঁধে নির্যাতন, মারধর এবং নগদ অর্থ লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনার বিচার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী রঞ্জু মিয়া।
বুধবার (২৪ জুন) বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন, গাইবান্ধা জেলা শাখার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন। তার স্ত্রী রানি বেগমের দায়ের করা একটি মামলা প্রত্যাহারের জন্য অভিযুক্তরা দীর্ঘদিন ধরে চাপ দিয়ে আসছিল।
রঞ্জু মিয়ার দাবি, গত ০৩ মে চকচকিয়া এলাকায় পান্না মিয়া, দুদু মিয়া, আজিজুল, হান্নানসহ কয়েকজন তার পথরোধ করে তাকে ও তার স্ত্রীকে মারধর করে। একপর্যায়ে তাকে গাছে বেঁধে নির্যাতন করা হয় এবং তার কাছে থাকা ২ লাখ ৩ হাজার ৪০০ টাকা ছিনিয়ে নেয়া হয়।
আরও পড়ুন<<>>বাগেরহাটে গাঁজা-ইয়াবাসহ মাদক কারবারি আটক
তিনি আরও অভিযোগ করেন, পরে তাকে সাঘাটা থানায় সোপর্দ করা হলে ১৫১ ধারায় আদালতে পাঠানো হয়। জামিনে মুক্তির পর উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে তিনি তার অটোরিকশা ফেরত পান।
সংবাদ সম্মেলনে রঞ্জু মিয়া ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































