Apan Desh | আপন দেশ

বাগেরহাটে গাঁজা-ইয়াবাসহ মাদক কারবারি আটক

বাগেরহাট প্রতিনিধি, আপন দেশ 

প্রকাশিত: ১৮:৩৫, ২৪ জুন ২০২৬

বাগেরহাটে গাঁজা-ইয়াবাসহ মাদক কারবারি আটক

ছবি: আপন দেশ

বাগেরহাটে মাদকবিরোধী অভিযানে মোতাহার মোড়ল (৪৪) নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। এ সময় তার কাছ থেকে ২ কেজি গাঁজা ও ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বুধবার (২৪ জুন) সকালে বাগেরহাট সদর উপজেলার কররী গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাগেরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক (ডিডি) মো. মিজানুর রহমান।

আটক মোতাহার মোড়ল কররী গ্রামের মাহাতাব মোড়লের ছেলে। 

আরও পড়ুন<<>>কৃষক কবির হোসেনের পরিবারের পাশে থাকার আশ্বাস প্রতিমন্ত্রীর

মো. মিজানুর রহমান বলেন ,গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মোতাহার মোড়লের নিজ দখলীয় বসতঘরে তল্লাশি চালানো হয়। এ সময় তার ঘর থেকে ২ কেজি গাঁজা ও ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, মাদক নির্মূলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক বিজয় কুমার মজুমদার বাদী হয়ে বাগেরহাট সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়