নওগাঁয় শয়তানের নিঃশ্বাসে সর্বস্ব লুট, গ্রেফতার ৩
নওগাঁয় অভিযান চালিয়ে শয়তানের নিঃশ্বাস (স্কোপোলামিন) চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এ অভিযান চালায়। গ্রেফতারকৃতরা হলো—মো. আবু হাসান, মো. বাবু এবং মো. সবুজ। তাদের সবার বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার চনপাড়া এলাকায়। শনিবার (২০ জুন) টাঙ্গাইল পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। ইতিমধ্যে নওগাঁর কয়েকজন ভিকটিম (ভুক্তভোগী) গ্রেফতারকৃতদের দেখে শনাক্ত করেছেন।
০৫:০৬ পিএম, ২৩ জুন ২০২৬ মঙ্গলবার