ছবি: আপন দেশ
সিরাজগঞ্জ-বগুড়া প্রস্তাবিত রেলপথে রায়পুরে রেল জংশন স্থাপনের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা।
শনিবার (২০ জুন) বেলা ১১টায় সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকায় সিরাজগঞ্জ রেল বাঁচাও আন্দোলন-এর ব্যানারে এ কর্মসূচি হয়।
বক্তারা বলেন, সিরাজগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়। তবে বর্তমান নকঁশায় রেল জংশন স্থাপনে শহরবাসীর প্রত্যাশিত সুবিধা থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
বক্তরা অভিযোগ করে বলেন, শহর থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে কালিয়া হরিপুর এলাকায় জমি অধিগ্রহণ করে জংশন স্টেশন নির্মাণের পরিকল্পনা নেয়া হয়েছে। অথচ শহরের রায়পুর এলাকায় ইতোমধ্যে রেলস্টেশন ও রেলওয়ের নিজস্ব জমি রয়েছে। সেখানে জংশন স্টেশন স্থাপন করা হলে সরকারি অর্থ সাশ্রয় হবে এবং শহরবাসী সহজে রেলসেবা পাবে।
আরও পড়ুন<<>>বাঘায় বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু
বক্তরা বলেন, দ্রুত প্রকল্পের নকশা সংশোধন করে রায়পুরে জংশন স্থাপনের দাবি জানান বক্তারা। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেয়া হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক অ্যাডভোকেট মাহবুব এ খোদা টুটুল। এতে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সাইদুর রহমান বাচ্চু, জেলা বাসদের আহবায়ক নবকুমার কর্মকার এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক লায়লা ফেরদৌস হিমেল। মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, পেশাজীবী, ব্যবসায়ী, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
উল্লেখ্য, ২০১৮ সালে সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ নির্মাণ প্রকল্প গ্রহণ করা হয়। পরবর্তীতে নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রকল্পটির কার্যক্রমে গতি আসে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































