Apan Desh | আপন দেশ

সিরাজগঞ্জ জেলা

যমুনায় ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

যমুনায় ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

মে মাসের মাঝামাঝি সময় থেকেই পাহাড়ি ঢল ও প্রবল বর্ষণে যৌবন ফিরে পেয়েছে যমুনা নদী। যমুনার উত্তাল ঢেউ তীরবর্তী মানুষগুলোর আতঙ্ক বাড়িয়ে দিচ্ছে। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, গত মে মাসের মাঝামাঝি থেকে টানা বর্ষণের কারণে যমুনার পানি দ্রুতগতিতে বাড়তে শুরু করে। মাঝখানে সামান্য কমে আবারও বাড়তে শুরু করে। এখন পর্যন্ত বিপৎসীমার নিচেই রয়েছে। এরই মধ্যে দুই দিন ধরে ফের কমতে শুরু করেছে যমুনার পানি। আর যমুনার পানি হ্রাস-বৃদ্ধির দোলাচলে চরাঞ্চল ও পূর্ব তীরে শুরু হয়েছে ভাঙন। ফলে বর্ষাকাল শুরুর আগেই এসব অঞ্চলের মানুষের কাছে আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে যমুনা।

০৭:৩৪ পিএম, ৬ জুন ২০২৬ শনিবার

৫০০ টাকা চাঁদা নেয়ার অভিযোগে ৫ পুলিশ প্রত্যাহার

৫০০ টাকা চাঁদা নেয়ার অভিযোগে ৫ পুলিশ প্রত্যাহার

মোটরসাইকেল চালকের কাছে ৫০০ টাকা চাঁদা নেয়ার অভিযোগে দুই কর্মকর্তাসহ ৫ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। পুলিশ সদস্যরা সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানার অধিনে দায়িত্বরত ছিলেন। তাদের বিরুদ্ধে আনা চাঁদাবাজির অভিযোগও তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে রিজিওনের পুলিশ সুপার।  রোববার (২৪ মে) বিকেলে হাইওয়ে পুলিশ বগুড়া রিজিওনের পুলিশ সুপার আবু তোরাব মো. শামসুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন।  প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন- হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সোহেল রানা,  কনস্টেবল ফজলুর রহমান, কনস্টেবল আব্দুর রউফ ও পিকআপভ্যানের চালক লিটন।

০৯:১৪ পিএম, ২৪ মে ২০২৬ রোববার

খাস পুকুর দখল নিয়ে বিএনপির দুই কর্মী নিহত

খাস পুকুর দখল নিয়ে বিএনপির দুই কর্মী নিহত

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় খাস পুকুর দখলকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে বিএনপির দুই কর্মী নিহত হয়েছেন। সোমবার (০২ মার্চ) সকালে উপজেলার ধামাইনগর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন—গোয়ালপাড়া গ্রামের ইসমাইল (৭০) ও আব্দুস সালাম (৬০)। রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কিবরিয়া জানান, গোয়ালপাড়া গ্রামের প্রায় ৫ বিঘা আয়তনের একটি খাস পুকুর নিয়ে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ সমর্থক আছমত আলী এবং ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কার সিদ্দিকের মধ্যে বিরোধ চলছিল।

০৭:২০ পিএম, ২ মার্চ ২০২৬ সোমবার

ঘোড়া জবাই করার অভিযোগে দুজনের কারাদণ্ড

ঘোড়া জবাই করার অভিযোগে দুজনের কারাদণ্ড

সিরাজগঞ্জের কাজীপুরে আটটি ঘোড়া জবাই করা হয়েছে। এ ঘটনায় ৪০০ কেজি মাংস জব্দ করা করে ভ্রাম্যমান আদালত। এছাড়া দুইজনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডসহ প্রত্যেককে এক হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার যমুনা নদীর চরে এক অভিযানে এসব মাংস জব্দ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে অভিযানটি চালানো হয়। এতে দণ্ডপ্রাপ্তরা হলেন- নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার নিতাই ডাঙাপাড়া গ্রামের আব্দুল্লাহ সেখের ছেলে কাওছার আলী পলাশ (৩৫) ও একই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে শরিফুল ইসলাম (৪৫)।

০৩:৫৪ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৬ শুক্রবার

শ্রমিকলীগ নেতা থেকে জামায়াতের প্রচার সম্পাদক

শ্রমিকলীগ নেতা থেকে জামায়াতের প্রচার সম্পাদক

চব্বিশের ৫ আগষ্টের আগেও তিনি ছিলেন শ্রমিকলীগ নেতা। ঐসময় আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতেও সক্রিয় ছিলেন তিনি। ঘনিষ্ঠতা ছিল সাবেক সংসদ সদস্য তানভীর ইমামের সঙ্গেও। তবে রাজনৈতিক পটপরিবর্তনের পরপরই তিনি ভোল পাল্টে হয়ে যান জামায়াত নেতা। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়ন শ্রমিকলীগের সহ-সভাপতি মো. ইউসুফ আলী এভাবেই এখন পুরোদস্তুর জামায়াত নেতা বনে গেছেন। বর্তমানে তিনি হাটিকুমরুল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড জামায়াতের প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করছেন। স্থানীয় সূত্রে জানা যায়, সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের চড়িয়া কালিবাড়ী গ্রামের মো. আবুল হোসেনের ছেলে মো. ইউসুফ আলী বিগত ১৫ বছর আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি বিভিন্ন সময় দলের বিভিন্ন পদে দায়িত্ব পালন করছেন।

০৩:১৮ পিএম, ২৪ অক্টোবর ২০২৫ শুক্রবার

মাদ্রাসাছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণ

মাদ্রাসাছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণ

সিরাজগঞ্জের কামারখন্দে ১৪ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ করা হয়েছে। তাকে রাস্তা থেকে তুলে নিয়ে রেস্তোরাঁয় ধর্ষণ করা হয়। ধর্ষণের সময় কিশোরীর চিৎকার চাপা দিতে উচ্চস্বরে গান বাজানো হয়েছিল। সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় ছয়জনের বিরুদ্ধে মামলাটি করেন ভুক্তভোগীর পরিবার। অভিযুক্তদের মধ্যে নাইম হোসেন (২০) নামে এক যুবক আছে। কিশোরীটি স্থানীয় একটি দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী। মামলার এজাহার সূত্রে ঘটনাটি জানা গেছে, রোববার সকালে কিশোরী মাদ্রাসায় যাচ্ছিল। সে সময় নাইম ও তার সহযোগীরা তাকে রাস্তা থেকে জোর করে তুলে নেয়। তারা সিএনজিচালিত অটোরিকশায় করে কিশোরীকে নিয়ে যায়।

০৮:৫৭ এএম, ২১ অক্টোবর ২০২৫ মঙ্গলবার

অনৈতিক কাজে নারীসহ ডিবি কনস্টেবল হাতেনাতে আটক

অনৈতিক কাজে নারীসহ ডিবি কনস্টেবল হাতেনাতে আটক

সিরাজগঞ্জ সদরের রায়পুর পশ্চিমপাড়া গ্রামে এক নারীর সঙ্গে অনৈতিক অবস্থায় হাতেনাতে ধরা পড়েছেন জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এক পুলিশ সদস্য। বুধবার (০১ অক্টোবর) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। অভিযুক্ত পুলিশ সদস্যের নাম সেলিম আহমেদ। তিনি টাঙ্গাইল জেলার বাসিন্দা। বর্তমানে সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখায় কনস্টেবল হিসেবে কর্মরত। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে লাকি খাতুন নামে এক নারী ওই এলাকায় প্রভাব খাটিয়ে আসছিলেন। তার সঙ্গে ডিবি কনস্টেবল সেলিম আহমেদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। স্থানীয়রা অভিযোগ করেন, লাকি খাতুনের বিরুদ্ধে মাদক ব্যবসাসহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডের একাধিক অভিযোগ রয়েছে।

০৮:৫১ পিএম, ১ অক্টোবর ২০২৫ বুধবার

‘বিদ্যুৎ সরবরাহে গ্রাম-শহরের মধ্যে বৈষম্য রাখবো না’

‘বিদ্যুৎ সরবরাহে গ্রাম-শহরের মধ্যে বৈষম্য রাখবো না’

দেশের সবাইকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহবান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, আমরা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে গ্রাম ও শহরের মধ্যে কোনো বৈষম্য রাখবো না। আসন্ন রমজানে বিদ্যুতের কোনো ঘাটতি নেই। সেচ উৎপাদন যাতে ব্যাহত না হয়, সেদিকেও খেয়াল রাখা হচ্ছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে যমুনা সেতু পশ্চিম সিরাজগঞ্জ সয়দাবাদ ৬৮ মেগাওয়াট সোলার পাওয়ার প্ল্যান্ট পরির্দশন শেষে সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীকে তিনি এসব প্রতিশ্রুতি দেন উপদেষ্টা।

১০:৩৬ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২৫ শুক্রবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement