ছবি: আপন দেশ
টাঙ্গাইলে নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করায় চার জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১৫ মে) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরফান উদ্দিনের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এসময় আইন শৃঙ্খলা বাহিনীর আরও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ ( সংশোধিত ২০২৩) এর অধীনে অবৈধভাবে বালু উত্তোলন করায় চার জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
আরও পড়ুন<<>>ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে গাড়ির চাপায় নিহত ২
কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- ময়মনসিংহের মুক্তাগাছা এলাকার মো. সবুজ মিয়া (২৪) ও মো. লুতফর হোসেন (২৪), টাঙ্গাইল পৌরসভার কাজিপুর এলাকার মো. শাওন মিয়া (১৯) এবং ময়মনসিংহ সদরের বিদ্যাগঞ্জ এলাকার মো. রাকিব (১৮)।
নাগরপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা এরফান উদ্দিন জানান, অবৈধভাবে বালু উত্তোলন ও মাটিকাটার বিরুদ্ধে প্রতিনিয়ত অভিযান পরিচালিত হচ্ছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































