Apan Desh | আপন দেশ

অবৈধ সম্পদ

কোস্ট গার্ডের অভিযানে বিপুল চোরাইমাল জব্দ

কোস্ট গার্ডের অভিযানে বিপুল চোরাইমাল জব্দ

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাইকৃত খনিজ কয়লা, গম ও স্ক্র্যাপ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি বোটও জব্দ করা হয়। শনিবার (৩০ মে) রাত ৯টার দিকে পতেঙ্গা থানার ১৫ নম্বর ঘাট সংলগ্ন কর্ণফুলী নদীতে এ অভিযান চালানো হয়। কোস্ট গার্ড জানায়, চোরাই মালামাল পরিবহনের গোপন সংবাদ পেয়ে অভিযান চালানো হয়। অভিযানের সময় একটি সন্দেহজনক বোটে তল্লাশি চালানো হয়। ঐ বোটে প্রায় দুই লাখ ৭৫ হাজার টাকা মূল্যের এক দশমিক ৫ টন খনিজ কয়লা, তিনশ কেজি গম এবং ৩০ কেজি স্ক্র্যাপ জব্দ করা হয়। একই সঙ্গে চোরাচালানে ব্যবহৃত বোটটিও জব্দ করা হয়।

০৬:০৭ পিএম, ৩১ মে ২০২৬ রোববার

বিএসটিআই’র অভিযানে বিপুল পরিমাণ অবৈধ খাদ্যপণ্য ধ্বংস

বিএসটিআই’র অভিযানে বিপুল পরিমাণ অবৈধ খাদ্যপণ্য ধ্বংস

লাইসেন্স গ্রহণ ব্যতীত খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাত করার অপরাধে লা-অর্গানিককে জরিমানা করেছে পণ্যের মান প্রণয়ন এবং নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। একই সঙ্গে প্রকৃতি ফুডকে নামের প্রতিষ্ঠানকে সিলগালা করেছে সংস্থটি। শনিবার (২৩ মে) রাজধানীর রামপুরা ও খিলগাঁও এলাকায় অভিযানকালে বিএসটিআই প্রতিষ্ঠান দু’টির বিরুদ্ধে এ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে। লা-অর্গানিক-নামীয় প্রতিষ্ঠানকে বিএসটিআই’র লাইসেন্স এবং মোড়কজাত নিবন্ধন সনদ ছাড়াই লাচ্ছা সেমাই, বাটার, মধু, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া ও ঘি উৎপাদন ও বিপণন করতে দেখা যায়। এ অপরাধে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রায় ৬০০ কেজি লাচ্ছা সেমাই এবং ২০ কেজি বাটার জব্দ করা হয়।

০৭:৩৬ পিএম, ২৩ মে ২০২৬ শনিবার

শেখ হাসিনার পরিবারসহ ১০ গ্রুপের সম্পদ জব্দ

শেখ হাসিনার পরিবারসহ ১০ গ্রুপের সম্পদ জব্দ

শেখ হাসিনা ও তার পরিবারসহ ১০ শিল্প গোষ্ঠীর ব্যাংক ঋণে অনিয়ম, কর ফাঁকি, অর্থপাচারসহ নানা অনিয়ম অনুসন্ধান করছে সরকার গঠিত ১১টি তদন্ত দল। শেখ পরিবারসহ ১১টি শিল্প গ্রুপের পাচার করা বিপুল পরিমাণ অর্থ এবং পাচারের টাকায় বিদেশে গড়ে তোলা বিপুল পরিমাণ সম্পদের হদিস মিলেছে। ইতোমধ্যে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের ৫৭ হাজার ২৬০ কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ, শেয়ার জব্দ করা হয়েছে। তদন্ত সংস্থাগুলোর কয়েকটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।   জানা গেছে, অন্তর্বর্তী সরকারের উচ্চপর্যায় থেকে এ বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে বলা হয়েছে। তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বয়ে যৌথ তদন্ত দল। সমন্বয়ের দায়িত্ব পালন করছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। কেন্দ্রীয় ব্যাংকে বিশেষ নিরাপত্তাবিশিষ্ট কক্ষে চলছে তদন্তের নথিপত্র প্রস্তুতের কাজ। এছাড়া পাচার করা অর্থ উদ্ধারে কাজে সহায়তা করছে আন্তর্জাতিক চারটি প্রভাবশালী সংস্থা। এগুলো হলো- দ্য স্টোলেন অ্যাসেট রিকভারি (এসটিএআর), ইন্টারন্যাশনাল এন্টি করাপশন কোঅর্ডিনেশন সেন্টার (আইএসিসিসি), যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিস এবং ইন্টারন্যাশনাল সেন্টার ফর অ্যাসেট রিকভারি (আইসিএআর)।

০৯:১৬ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২৫ বুধবার

সু‍প্রিম কোর্ট কর্মকর্তার সম্পদের হিসাব দাখিলের নির্দেশ

সু‍প্রিম কোর্ট কর্মকর্তার সম্পদের হিসাব দাখিলের নির্দেশ

আগামী ৬ দিনের মধ্যে সু‍প্রিম কোর্টে কর্মরত বিচার বিভাগীয় কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের সম্পদের হিসাব বিবরণী দাখিলের নির্দেশ দেয়া হয়েছে। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞার সই করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিচার বিভাগের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে আইন মন্ত্রণালয়ের ১৩ আগস্টের এক স্মারকে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসে কর্মরত সব বিচার বিভাগীয় কর্মকর্তারা এবং তাদের পরিবারের সদস্যদের (স্বামী/স্ত্রী, পুত্র ও কন্যা) দেশে ও বিদেশে অবস্থিত সম্পদের হিসাব বিবরণী জমার নির্দেশ দেয়া হয়েছে।

১২:৩৮ পিএম, ২৫ আগস্ট ২০২৪ রোববার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement