Apan Desh | আপন দেশ

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে গাড়ির চাপায় নিহত ২

ফরিদপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১১:০৭, ১৬ মে ২০২৬

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে গাড়ির চাপায় নিহত ২

ছবি : আপন দেশ

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ট্রাকের চাকা পরিবর্তনের সময় অজ্ঞাতনামা গাড়ির চাপায় ট্রাকচালক এবং তার সঙ্গে থাকা আরেক যুবক নিহত হয়েছেন।

শনিবার (১৬ মে) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার ঘারুয়া ইউনিয়নের বামনকান্দা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, যশোর জেলার রূপদিয়া এলাকার বাসিন্দা ট্রাকচালক ইউসুফ আলী (৫০) ও ইয়াকুব আলী (২৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গামুখী লেনে নষ্ট হওয়া চাকা পরিবর্তন করছিলেন ইউসুফ আলী ও তার ছেলে ইয়াকুব। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতির একটি অজ্ঞাতনামা গাড়ি তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ট্রাকটি সড়ক থেকে সরিয়ে থানায় নেয়া হয়।

আরও পড়ুন : সাবেক মন্ত্রী মিজানুর রহমান সিনহা মারা গেছেন

ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবচর হাইওয়ে থানার সার্জেন্ট শাহাদাত হোসেন বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement