Apan Desh | আপন দেশ

ভোলা-৩ আসনের ধানের শীষ প্রার্থীর জয়

ভোলা প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২১:৩৮, ১২ ফেব্রুয়ারি ২০২৬

ভোলা-৩ আসনের ধানের শীষ প্রার্থীর জয়

হাফিজ উদ্দিন আহমেদ। ছবি: সংগ্রহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৩ (লালমোহন তজুমদ্দিন) আসনে বেসরকারিভাবে ধানের শীষ প্রতীক জয় লাভ করেছ। এ আসনে বিএনপির প্রার্থী হিসেবে লড়েছেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম।

নিকটতন প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত ফুলকপি প্রতীকের প্রার্থী নিজামুল হক নাঈম। তার থেকে ৯৬ হাজার ১১৪ ভোট বেশি পেয়ে তিনি নির্বাচিত হয়েছেন। এ নিয়ে মেজর হাফিজ সপ্তম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন।

ভোলা-৩ আসনে (লালমোহন-তজুমদ্দিন) মোট ভোট কেন্দ্র ১১৯ টি। এজেন্ট ও অসমর্থিত সূত্রের ফলাফলে বেসরকারিভাবে ধানের শীষ প্রতীকে পেয়েছে ১ লাখ ৫১ হাজার ৭৭৪ ভোট। ফুলকপি প্রতীকে পেয়েছে ৫৫ হাজার ৬৬০ ভোট। ভোলা-৩ আসনে ভোট প্রদানের হার ৫৮%।

উল্লেখ্য ভোলা-৩ আসনে ১টি পৌরসভা ও ১৫টি ইউনিয়ন নিয়ে গঠিত। মোট ভোটার সংখ্যা ৩,৮৫,৫৯৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯৭ হাজার ১৭ জন। মহিলা ভোটার আছে ১ লাখ ৮৭ হাজার ৫৭৭ জন। এছাড়া হিজড়া ভোটার ৩ জন। এ আসনে মোট ১১৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন <<>> চট্টগ্রাম-৩ আসনে বিএনপি প্রার্থী মোস্তফা কামাল পাশার জয়

বিজয় প্রতিক্রিয়ায় মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেন, এ বিজয় আমার একার নয়। এটি লালমোহন-তজুমদ্দিনের মানুষের বিজয়। বারবার জনগণের কাছে যাওয়াই আমার রাজনীতির শক্তি। আগামীতেও মানুষের অধিকার, উন্নয়ন ও গণতন্ত্র রক্ষায় আমি আপসহীন থাকব।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়