Apan Desh | আপন দেশ

গণমিছিলে বিএনপি-জামায়াতের দুই কর্মীর মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২১:১২, ৯ ফেব্রুয়ারি ২০২৬

গণমিছিলে বিএনপি-জামায়াতের দুই কর্মীর মৃত্যু

ছবি: আপন দেশ

লক্ষ্মীপুর শহরে পৃথক দুটি নির্বাচনী গণমিছিলে অংশ নিয়ে অসুস্থ হয়ে বিএনপি ও জামায়াতের দুই কর্মীর মৃত্যু হয়েছে। সোমবার (০৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন লক্ষ্মীপুর পৌরসভার উত্তর বাঞ্চানগর এলাকার বিএনপিকর্মী ওবায়দুল হক (৪৫) এবং জামায়াতকর্মী আবদুর শহিদ।

দলীয় সূত্রে জানা যায়, বিকেলে পৌর শহরের উপকণ্ঠে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে জামায়াত প্রার্থী রেজাউল করিমের পক্ষে গণমিছিল বের করা হয়। ওই মিছিলে আবদুর শহিদসহ বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। ভিড়ের মধ্যে তিনি অসুস্থ হয়ে পড়েন।

আরও পড়ুন <<>> ভোলায় জামায়াতের নির্বাচনী প্রচারণায় গণজোয়ার

একই দিন সন্ধ্যায় একই আসনে বিএনপির প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির পক্ষে আরেকটি গণমিছিল হয়। ওই মিছিলে অংশ নিয়ে বিএনপিকর্মী ওবায়দুল হক অসুস্থ হয়ে পড়েন।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা অরুপ পাল জানান, পৃথকভাবে দুই ব্যক্তিকে হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানান।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়