Apan Desh | আপন দেশ

ইয়াবা

ইয়াবা আত্মসাতের অভিযোগে ২জনকে পিটিয়ে হত্যা

ইয়াবা আত্মসাতের অভিযোগে ২জনকে পিটিয়ে হত্যা

কক্সবাজারের টেকনাফে ইয়াবার চালান আত্মসাতের অভিযোগে দুজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। হত্যার পর তাদের পাহাড়ে গর্ত খুঁড়ে মাটিচাপা দেয়া হয়। বুধবার (০৪ নভেম্বর) পুলিশ অভিযান চালিয়ে ২ জনের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আহত অবস্থায় আরও দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহতরা হলেন হোয়াইক্যং ইউনিয়নের দৈংগ্যাকাটা এলাকার মৃত আবদু সালামের ছেলে মোক্তার আহমদ (৪৮) এবং কালু ফকিরের ছেলে মোহাম্মদ আকবর (৩০)। আহত দুজন হোয়াইক্যংয়ের তুলাতলী এলাকার মৃত আমির হোসেনের ছেলে আলী আহমদ (৪০) এবং আবুল হোসেনের ছেলে মো. ইলিয়াস (৩৫)।

০৬:৪৯ পিএম, ৪ নভেম্বর ২০২৬ বুধবার

সাড়ে ১৯ কোটি টাকার ইয়াবাসহ আটক ৫

সাড়ে ১৯ কোটি টাকার ইয়াবাসহ আটক ৫

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে পাঁচ মাদক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। পৃথক দুটি অভিযানে প্রায় সাড়ে ১৯ কোটি টাকা মূল্যের ৩ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। আটকরা হলেন- টেকনাফের শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের মো. সুলতানের ছেলে মো. ইয়াসিন (৩৫), টেকনাফ বাহারছড়া হাজমপাড়া মকবুল আহমেদের ছেলে মো. ইসমাইল (২২), লাল মোহাম্মদের ছেলে গিয়াস উদ্দিন (৩২), লাল মোহাম্মদের ছেলে জসিম উদ্দিন (৩৩) এবং কুমিল্লা মৌলভীবাড়ি পাশা কোট এলাকার সাহাদাত হোসেন (সাকিব)।

০৭:৩০ পিএম, ২৭ মার্চ ২০২৬ শুক্রবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement