রাজশাহীতে শুরু হচ্ছে আন্তর্জাতিক জুনিয়র টেনিস আসর
রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে শুরু হয়েছে ৩১তম রাজশাহী ইন্টারন্যাশনাল (অনূর্ধ্ব-১৮) জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ। সোমবার (০৫ অক্টোবর) সকাল ৯টায় রাজশাহী টেনিস কমপ্লেক্সে বেলুন-ফেস্টুন উড়িয়ে ও কেক কেটে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। এতে স্বাগতিক বাংলাদেশসহ দশটি দেশের শতাধিক খেলোয়াড় অংশ নিচ্ছেন। অন্য দেশগুলো হলো ভারত, থাইল্যান্ড, চাইনিজ তাইপে, হংকং, নেপাল, জাপান, চীন, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা দেশি-বিদেশি খেলোয়াড়দের রাজশাহীতে স্বাগত জানান। তারা বলেন, আন্তর্জাতিক এ টুর্নামেন্টের মাধ্যমে তরুণ খেলোয়াড়েরা অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি বিদেশি খেলোয়াড়দের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাচ্ছেন।
০৪:০০ পিএম, ৫ অক্টোবর ২০২৬ সোমবার