Apan Desh | আপন দেশ

বহিস্কার

এইচএসসি পরীক্ষা, একই কলেজের ৫ পরীক্ষার্থী বহিষ্কার

এইচএসসি পরীক্ষা, একই কলেজের ৫ পরীক্ষার্থী বহিষ্কার

জামালপুরের দেওয়ানগঞ্জে এইচএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে একই কলেজের পাঁচ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। পরীক্ষার্থীদের মধ্যে চারজন ছেলে ও একজন মেয়ে। উপজেলার পৌর শহরের দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সোমবার (০৬ জুলাই) ইংরেজি প্রথমপত্র পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে। উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার সজল কুমার ভদ্র এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন। পরিদর্শনের সময় কয়েকজন পরীক্ষার্থীর কাছে নকল পাওয়া যায়। একজন পরীক্ষার্থী বাইরে থেকে লিখে আনা উত্তরপত্র ব্যবহার করার চেষ্টা করেন। এ ঘটনায় মোট পাঁচ পরীক্ষার্থীকে বিধিমালা অনুযায়ী বহিষ্কারের নির্দেশ দেন ইউএনও।

০৫:৪১ পিএম, ৬ জুলাই ২০২৬ সোমবার

নোয়াখালীতে নারীকে পেটানোর ঘটনায় যুবদল নেতা বাহিস্কার

নোয়াখালীতে নারীকে পেটানোর ঘটনায় যুবদল নেতা বাহিস্কার

নোয়াখালীর সুবর্ণচরে এক নারীকে প্রকাশ্যে বেধড়ক মারধরের ঘটনায় অভিযুক্ত যুবদল নেতাকে বহিষ্কার করেছে উপজেলা যুবদল। বহিষ্কৃত যুবদল নেতার নাম মো.সফিকুল ইসলাম সফিক। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার মুখে এ সিদ্ধান্ত নেয় উপজেলা যুবদল। শনিবার (১৩ জুন) সন্ধ্যায় সুবর্ণচর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রিয়াজ উদ্দিন সৈকত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি এবং দলীয় নিয়ম-শৃঙ্খলার পরিপন্থী এক নারীকে প্রকাশ্যে শারীরিক নির্যাতনের কারণে মোহাম্মদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলামকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। সুবর্ণচর উপজেলা যুবদলের আহবায়ক বেলাল হোসেন সুমন ও সদস্য সচিব নূরুল হুদা ইতিমধ্যে এ সিন্ধান্ত কার্যকর করেছেন।  

০৮:৩১ পিএম, ১৩ জুন ২০২৬ শনিবার

সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সংবাদ প্রকাশের জেরে এক সাংবাদিককে মারধর করে থানায় নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির বহিষ্কৃত নেতা শাহিন শিকদার ও তার অনুসারীদের বিরুদ্ধে। শুক্রবার (২৭ মার্চ) রাতে ভূরুঙ্গামারী উপজেলা শহরে এ ঘটনা ঘটে। হামলার শিকার সাংবাদিক মাইদুল ইসলাম জানান, মাদকসহ একটি মোটরসাইকেল ছেড়ে দেয়ার ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের পর ক্ষুব্ধ হয়ে তার ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা তার দোকানে ঢুকে তাকে মারধর করে এবং পরে থানায় নিয়ে যায়। সেখানে তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দেয়ার হুমকিও দেয়া হয়।

০৪:০৩ পিএম, ২৯ মার্চ ২০২৬ রোববার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement