Apan Desh | আপন দেশ

ভারতে পালানোর সময় আ.লীগের দুই নেতা আটক

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৪:২০, ১৮ অক্টোবর ২০২৫

ভারতে পালানোর সময় আ.লীগের দুই নেতা আটক

দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় আওয়ামী লীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৭ অক্টোবর)  রাত ৮টার দিকে উপজেলার ভেলারপাড় ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন বরগুনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল আজাদ রিপন (৪৮) ও বরিশালের উজিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাফিজুর রহমান ইকবালকে (৫৭)।

তাদের দুই জনকে পুলিশ আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে পাঠিয়েছে। আটক মাহমুদুল আজাদ রিপন বরগুনা সদর উপজেলার চরকলোনি এলাকার আজহার আলীর ছেলে। হাফিজুর রহমান ইকবাল বরিশালের উজিরপুর উপজেলার কেশবকাবী গ্রামের রফিজ উদ্দিনের ছেলে। 

আরও পড়ুন<<>>ক্রেতা সেজে ফেনসিডিল কারবারি গ্রেফতার

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাহমুদুল আজাদ রিপন ও হাফিজুর রহমান ইকবাল বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর উদ্দেশ্যে অটো রিকশা যোগে সীমান্তের দিকে যাচ্ছিলেন। পথ ভুলে ভেলারপাড় ব্রিজ এলাকায় গিয়ে স্থানীয় লোকজনকে সীমান্তের পথ জিজ্ঞেস করলে তাদের সন্দেহ হয়। 

এ সময় স্থনীয়রা তাদের আটক করে থানায় সংবাদ দেন। পরে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যান। 

বিরামপুর থানার ওসি মমতাজুল হক জানান, বিরামপুর থানা এলাকায় সন্দেহজনক ঘোরাফেরার অভিযোগে তাদের গ্রেফতার দেখিয়ে  দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে। আটক দুই জনের নামে তাদের নিজ এলাকায় তিনটি করে রাজনৈতিক মামলা রয়েছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু