Apan Desh | আপন দেশ

বরগুনা

বরগুনায় আইন-শৃঙ্খলা কমিটির সভা

বরগুনায় আইন-শৃঙ্খলা কমিটির সভা

বরগুনা জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা হয়েছে। রোববার (১১ অক্টোবর) বেলা ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্ণ জয়ন্তী মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, বরগুনা-১ আসনের এমপি মাহমুদুল হোসাইন অলিউল্লাহ। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র, পাবলিক প্রসিকিউটর অ্যাড.নুরুল আমিন, জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন হাসান শাহিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমানসহ এস আর বি, পুলিশ, আনসার কর্মকর্তা এবং বিভিন্ন দফতরের প্রধানরা উপস্থিত ছিলেন।

০৫:২১ পিএম, ১১ অক্টোবর ২০২৬ রোববার

বরগুনায় ব্রিজ ভেঙে ৯ কনেযাত্রী নিহত যে কারণে

বরগুনায় ব্রিজ ভেঙে ৯ কনেযাত্রী নিহত যে কারণে

বরগুনার আমতলিতে লোহার ব্রিজ ভেঙে মাইক্রোবাসের ৯ কনেযাত্রী নিহত হয়। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী। একসঙ্গে এত মানুষের মৃত্যুতে দেখা দিয়েছে প্রশ্ন। ঝুঁকিপূর্ণ একটি সেতু দীর্ঘদিনেও কেন সংস্কার করা হলো না? সংশ্লিষ্ট কর্তৃপক্ষের খামখেয়ালির কারণেই ব্রিজ ভেঙেছে বলে অভিযোগ স্থানীয়দের। তারা জানান, ২০০৮ সালে যখন ব্রিজটি নির্মাণ করা হয়, তখন ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছিল। কিন্তু তাতে কোনো গুরুত্বই দেয়া হয়নি। এরপরও নির্মাণ করা হয়। গত ১৬ বছরে একবারের জন্যও সেতুটি সংস্কার করা হয়নি।

০৮:২৫ পিএম, ২৪ জুন ২০২৪ সোমবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement