Apan Desh | আপন দেশ

নিউমার্কেটে ভয়াবহ আগুন, ১২ দোকান পুড়ে ছাই

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত: ০৯:৫৫, ১৬ মার্চ ২০২৫

নিউমার্কেটে ভয়াবহ আগুন, ১২ দোকান পুড়ে ছাই

রাজশাহীর নিউমার্কেটের কাঁচা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তীব্র আগুনে ১১-১২টি সবজি ও মুদি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (১৫ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে ষষ্ঠীতলা এলাকার মার্কেটের পেছনের অংশে আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাতটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ১১-১২টি সবজি ও মুদি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিদারুল আলম জানান, আগুন নেভানোর সময় অতিরিক্ত ধোঁয়ার কারণে ফায়ার ফাইটার দেলোয়ার হোসেন আহত হন। তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ ঘটনায় আর কেউ হতাহত হয়নি।

তিনি আরও জানান, মার্কেটের মূল অংশ আগুন থেকে রক্ষা পেয়েছে। প্রাথমিকভাবে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর হচ্ছে দুদক এসএমই খাতে ৫ বছরে ২৫ লাখ কর্মসংস্থানের লক্ষ্য: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে এনসিপির প্রতিনিধি দল সাংগঠনিক ১১ বিভাগের দায়িত্ব পেলেন যুবদলের ২২ নেতা গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯৫ প্লাটুন বিজিবি গাজীপুরে ফিরেছে কর্মচাঞ্চল্য, সচল মহাসড়ক সাদিক কায়েমের বাড়িতে হামলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দায়ী করলেন পরওয়ার ডলার কারসাজিতে ১৬ ব্যাংকের তদন্তে ব্যাংলাদেশ ব্যাংক মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ ব্রাজিলিয়ানদের স্বপ্ন থামিয়ে চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বোকা ঘরের মাঠে লজ্জার হার মেসিদের মেক্সিকোর কুখ্যাত মাদকসম্রাট ‘চাপো ইসিদ্রো’ গ্রেফতার, নিহত ১১