Apan Desh | আপন দেশ

জামালপুরে অন্তঃসত্তা প্রতিবন্ধীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেফতার

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশিত: ২৩:২৬, ৬ অক্টোবর ২০২৩

জামালপুরে অন্তঃসত্তা প্রতিবন্ধীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেফতার

প্রতীকী ছবি

জামালপুর: জামালপুরের বকশীগঞ্জে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে শুক্রবার বিকেলে ফরহাদ হোসেন (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। নির্যাতনের শিকার প্রতিবন্ধী নারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ফরহাদ হোসেন বকশীগঞ্জের বগারচর ইউনিয়নের ভাটিপাড়ার মকবুল হোসেনের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের ভাটিপাড়া গ্রামের প্রতিবন্ধী এক নারীর ৪ বছর পূর্বে বিয়ে হয় দেওয়ানগঞ্জ উপজেলার কলাকান্দা এলাকায়। তার স্বামীও মানসিক ভারসাম্যহীন। জীবিকার তাগিদে সে ঢাকায় থাকে। এ কারণে ওই নারী তারা বাবার বাড়িতেই থাকে। বিভিন্ন সময়ে প্রতিবেশী সম্পর্কে চাচা দুই সন্তানের জনক ফরহাদ হোসেন প্রতিবন্ধী ওই নারীকে লোভ লালসা দেখিয়ে কুপ্রস্তাব দিত। এই ঘটনা ফরহাদের পরিবারকে জানায় ওই প্রতিবন্ধী নারীর বাবা-মা।

গত বৃহস্পতিবার রাত ৮ টার দিকে বাড়িতে কেউ না থাকায় ৫ মাসের অন্তস্বত্বা প্রতিবন্ধী ওই নারীকে ফুসঁলিয়ে বাড়ির পাশে ব্রীজে নিয়ে যায় ফরহাদ। সেখানে জোরপূর্বক তাকে ধর্ষণ করে। এই ঘটনা কাউকে জানাইলে মেরে ফেলার হুমকি দেয়। কিন্তু বাড়িতে গিয়ে সে ঘটনা তার বাবা মাকে জানায় ওই প্রতিবন্ধী। এক পর্যায়ে সে অসুস্থ্য হয়ে পড়ে। পরে তার স্বজনরা তাকে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করায়। শুক্রবার ফরহাদের বিরুদ্ধে থানায় মামলা করেন নির্যাতনের শিকার প্রতিবন্ধী নারী বাবা। পরে বিকালে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। 

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, এই ঘটনায় প্রতিবন্ধী মেয়েটির বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলার পরেই অভিযান চালিয়ে অভিযুক্ত ফরহাদকে গ্রেফতার করা হয়েছে। শনিবার তাকে আদালতে পাঠানো হবে। ভিকটিম জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আপন দেশ/প্রতিনিধি/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

কুমিল্লায় হামে আক্রান্ত ৩ শিশুর মৃত্যু ‘অভ্যুত্থানকারীদের ওপর যারা হামলা করেছে তারা অপরাধী’ রাতে জেলা প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ‘রাশিয়া থেকে ৬ লাখ টন ডিজেল আমদানির প্রক্রিয়া চলছে’ রামেকে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি সাবেক ডিজিএফআই কর্মকর্তার ৭ দিনের রিমান্ড আবেদন আসিফ মাহমুদের এপিএসের দেশত্যাগে নিষেধাজ্ঞা ক্রীড়াবিদদের রাজনীতিতে না জড়ানোর আহবান প্রধানমন্ত্রীর তেল মজুতকারী ধরতে লাখ টাকা পুরস্কার ঘোষণা ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেফতার ১১৫ ডলার ছাড়াল তেলের দাম ১২৯ ক্রীড়াবিদের হাতে ক্রীড়া কার্ড তুলে দিলেন প্রধানমন্ত্রী চীনের উপপররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত ইরানের তেল-খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চান ট্রাম্প হরমুজের পর ওমান উপসাগরও নিয়ন্ত্রণে নিল ইরান