Apan Desh | আপন দেশ

প্রতিবন্ধি

কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে সাক্ষরতা দিবস

কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে সাক্ষরতা দিবস

কুড়িগ্রামে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা। মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি জেলা প্রশাসক কার্যালয় চত্বর প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা হয়। জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মিমতানুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আবদুর রাজ্জাক রনি, জেলা শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুর বখত, ব্র্যাকের কুড়িগ্রাম জেলা কো-অর্ডিনেটর সৈয়দ ফাহিদ হাসান, সলিডারিটির প্রতিনিধি হারুন অর রশীদ লাল, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার রায় চৌধুরীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

০৩:৩৫ পিএম, ৮ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার

হাজার মাইল দূর থেকে স্বদেশের চার প্রতিবন্ধির গল্প শুনালেন তারেক রহমান

হাজার মাইল দূর থেকে স্বদেশের চার প্রতিবন্ধির গল্প শুনালেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, আজ আমি আপনাদের এমন চারজন মানুষের জীবনের গল্প শোনাবো, সম্পূর্ণ ব্যক্তিগত প্রচেষ্টায় যাদের অর্জিত সাফল্য আমাদের প্রেরণা যোগায়। প্রথম গল্পটি পটুয়াখালীর একজন ৬৮ বছর বয়সের মানুষের, যিনি বাক্‌প্রতিবন্ধী হলেও ফ্রিল্যান্স আউটসোর্সিংয়ে গ্রাফিক ডিজাইনের কাজ করছেন। তরুণদের সঙ্গে পাল্লা দিয়ে, বিদেশী ক্লায়েন্ট থেকে ডলার উপার্জন করে পরিবারের অর্থনৈতিক দায়িত্ব পালন করা এ মানুষটির সাফল্য প্রমাণ করে বয়স বা প্রতিবন্ধকতা কখনো জীবনের গতিপথ বদলাতে পারে না।

০৭:৪১ পিএম, ১৪ ডিসেম্বর ২০২৪ শনিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement