ছবি : সংগৃহীত
বৃষ্টিপাতের মধ্যেই দেশের কয়েকটি জেলায় হানা দিয়েছে তাপপ্রবাহ। সে সঙ্গে তাপমাত্রার পারদ উঠেছে ৩৭ ডিগ্রির ঘরে। ফলে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। এ অবস্থায় সকালের মধ্যেই দেশের ১০ জেলার উপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে।
শনিবার (১৬ মে) আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক এ তথ্য জানিয়েছেন।
আবুল কালাম মল্লিক জানান, রোববার (১৭ মে) সকাল ৯টার মধ্যে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা ও সিলেটের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর বেগ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার হওয়ার সম্ভবনা রয়েছে। এছাড়া অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আরও পড়ুন <<>> তাপে পুড়ছে ১৩ জেলা, থাকবে কতদিন?
গত ২৪ ঘণ্টায় নীলফামারীর রাজারহাটে দেশের সর্বোচ্চ ৬৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পাশাপাশি এসময়ে রংপুরে ৩৫ মিলিমিটার ছাড়াও কুমিল্লায় ২৯, সিলেটে ২২, নীলফামারীর ডিমলায় ২১, ফেনীতে ১৯, কিশোরগঞ্জের নিকলিতে ১৫ মিলিমিটারসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে।
অন্যদিকে শনিবার সন্ধ্যায় খুলনায় দেশের সর্বোচ্চ ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। পাশাপাশি এসময়ে রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ অবস্থায় বর্ধিত ৫ দিনে দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































