Apan Desh | আপন দেশ

আনুষ্ঠানিকভাবে এশিয়া পোস্টের যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:৫১, ১১ মে ২০২৬

আনুষ্ঠানিকভাবে এশিয়া পোস্টের যাত্রা শুরু

ছবি : সংগৃহীত

অনলাইনভিত্তিক নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম ‘এশিয়া পোস্ট’র আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। ‘নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকারে আধুনিক গণমাধ্যম’ স্লোগানকে সামনে রেখে সোমবার (১১ মে) রাজধানীর তোপখানা রোডস্থ প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে দিনব্যাপী এর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

এর আনুষ্ঠানিক যাত্রা উপলক্ষে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (গোবিপ্রবিসাস) আয়োজনে কেক কেটে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

সোমবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান, প্রক্টর ড. এস. এম. আহসান, ছাত্র উপদেষ্টা কাজী মোহাম্মদ মাহবুব, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. মজনুর রশিদ, রিসার্চ সেন্টারের পরিচালক ড. সামছুল আরিফিন, ক্যাফেটেরিয়ার পরিচালক ড. মো. বশির উদ্দিন, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আবদুল মান্নান খাঁন এবং সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুল ইসলাম।

আরও পড়ুন : এখন টিভি অবরোধের ‘আলটিমেটাম’

এ ছাড়াও অনুষ্ঠানে গোবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি শেখ রাসেল, সাধারণ সম্পাদক নাঈম আশরাফসহ সংগঠনের অন্যান্য সদস্য এবং ক্যাম্পাসের বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়