ছবি : সংগৃহীত
বিদেশের মাটিতে বাঙালিদের মাতৃভাষায় খুতবা শোনার অপেক্ষার অবসান ঘটিয়েছে কুয়েত। দেশটির ধর্ম মন্ত্রণালয় বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতে আবারও জুমার নামাজ ও দুই ঈদের নামাজে বাংলায় খুতবা পাঠের অনুমতি দিয়েছে।
শুক্রবার (১৫ মে) থেকে পুনরায় বাংলায় খুতবা পাঠের অনুমতি দেয় কুয়েতের ধর্ম মন্ত্রণালয়। শুধু বাংলাদেশ নয়, ভারত ও শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশের প্রবাসীদের জন্যও নিজ নিজ ভাষায় খুতবা পাঠের অনুমোদন দেয়া হয়েছে।
কুয়েতের সালমিয়া, বয়ান, সালুয়া ও মিসরেফ অঞ্চলের সমন্বয়ে গঠিত রোমতিয়া ৪ নম্বর ব্লকের একটি মসজিদে আগে থেকেই বাংলা খুতবা পাঠের অনুমতি ছিল। তবে সংস্কারকাজের কারণে প্রায় ছয় মাস ধরে সেখানে খুতবা পাঠ বন্ধ ছিল।
মাতৃভাষায় খুতবা শুনতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে প্রবাসী বাংলাদেশিরা পরিবার ও বন্ধুদের নিয়ে জুমার নামাজ আদায় করতে ওই মসজিদে উপস্থিত হন। দীর্ঘ বিরতির পর আবারও বাংলায় খুতবা চালু হওয়ায় প্রবাসীদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন <<>> ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার
জানা গেছে, কুয়েতের বিভিন্ন বাংলাদেশি অধ্যুষিত এলাকায় প্রায় ২০টি মসজিদে বাংলা খুতবা পাঠের অনুমোদন দিয়েছে দেশটির ধর্ম মন্ত্রণালয়।
কুয়েতে বসবাসরত বাংলাদেশি মুসল্লিদের মতে, মাতৃভাষায় খুতবা শুনলে দ্বিনি শিক্ষা ও ইসলামের বিভিন্ন দিক সহজে বোঝা যায়। তাদের বিশ্বাস, নিজের ভাষায় ইসলামের বাণী অনুধাবন করা অনেক বেশি সহজ ও কার্যকর।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































