Apan Desh | আপন দেশ

টেলএন্ডারদের নিয়ে বড় সংগ্রহের ব্যাখ্যা লিটনের

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:৩৩, ১৬ মে ২০২৬

আপডেট: ২০:৩৪, ১৬ মে ২০২৬

টেলএন্ডারদের নিয়ে বড় সংগ্রহের ব্যাখ্যা লিটনের

ছবি: আপন দেশ

স্কোরবোর্ডে ১১৬ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। শনিবার (১৬ মে) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া দ্বিতীয় টেস্টে সে কঠিন পরিস্থিতি থেকে দলকে টেনে তোলেন লিটন কুমার দাস। টেলএন্ডারদের সঙ্গে জুটি গড়ে সেঞ্চুরি করে বাংলাদেশের প্রথম ইনিংসকে সম্মানজনক অবস্থানে নিয়ে যান তিনি।

দিন শেষে সংবাদ সম্মেলনে নিজের ইনিংস, পরিকল্পনা এবং টেলএন্ডারদের সঙ্গে ব্যাটিংয়ের অভিজ্ঞতা নিয়ে কথা বলেন লিটন।

লিটন দাস বলেন, আমার রোলটা একটু ডিফারেন্ট। আমি যখন টেস্ট ক্রিকেটে খেলি, ব্যাটিং করা লাগে মুশফিক ভাইয়ের সঙ্গে, মিরাজের সঙ্গে। যখন ব্যাটসম্যান থাকে মাইন্ডসেটআপটা টোটালি আলাদা থাকে কারণ আপনি জানেন সিঙ্গেল হয়ে গেলে সিঙ্গেল হয়ে যাবে। বাট আমাদের টেলগুলা তো খুব একটা স্ট্রং না, যাদেরকে আমি প্রতি ওভারে চার-পাঁচ বল খেলার সুযোগ করে দেব। আমাদের টেল যদি আরও ভালো ব্যাটিং করে ভবিষ্যতে তাহলে এ অপরচুনিটিগুলা থাকবে যে আমি ফাস্ট বলে এক নিলেও তারা খেলতে পারবে।

তিনি বলেন, এ পার্টিকুলার ইনিংসটাতে সেঞ্চুরির থেকে বড় জিনিস আমাদের টেলের যারাই ব্যাটিং করছে। তাইজুল ভাই, তাসকিন, শরিফুল এ তিনজন ব্যাটসম্যানই অনেকগুলা বল খেলেছে। যা একটা বিগ টোটাল। স্বাভাবিক তারা তো রান করবে না, রান তো আমাকেই করতে হবে। ব্যাটসম্যান হিসেবে রান করার দায়িত্বটা আমারই। কিন্তু ওরা যখন উইকেটে থাকে সেটা সহজ হয়ে যায়।

এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে ২০২২ সালে ২৪ রানে ৫ উইকেট হারানোর পর মুশফিককে নিয়ে ২৭২ রানের জুটি গড়েছিলেন লিটন।

ওই জুটি নিয়ে লিটন বলেন, শ্রীলঙ্কার বিপক্ষে যে ইনিংসটা ছিল ওটা টোটালি ডিফারেন্ট। কারণ মুশফিক ভাইয়ের সাথে পার্টনারশিপ ছিল। আপনার পার্টনার একটা ব্যাটসম্যান থাকবে তো মাইন্ডসেটআপটা ক্লিয়ার থাকে। রাওয়ালপিন্ডিতেও সেম ছিল যে মিরাজ ব্যাটসম্যান, ৮০ রানের মতো করছিল।

আরও পড়ুন <<>> বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা

তবে আজকের সেঞ্চুরি আর জুটি লিটনের কাছে একদমই আলাদা। তিনি বলেন, আজকেরটা টোটালি ডিফারেন্ট। আমি মনে হয় যখন দুই বা তিন রানে তখন তাইজুল ভাই স্ট্রাইকে আসে। সেঞ্চুরি মানুষ বলে কয়ে করতে পারে না আর আমি এটা নিয়ে খুব একটা চিন্তিতও না যে সেঞ্চুরি করা লাগবে। আমার টার্গেট ছিল যে রানটা কীভাবে বোর্ডে আসে। কারণ যে সময়টাতে তাইজুল ভাই আসছে আমাদের বোর্ডে রান মাত্র ১১৬। আমার লক্ষ্য ছিল যে কীভাবে টিমকে একটা ২০০ রান পর্যন্ত নিয়ে যাওয়া যায়। টার্গেটটা আমাকেই ফিলাপ করতে হবে। আমার টেল তো রান করবে না রান আমাকেই করতে হবে। তো আমি একটা তথ্য পাঠিয়েছিলাম যে আমরা কি অ্যাটাকিংয়ে যাব কি না। দল থেকে বলা হয়েছিল রানের জন্য খেলতে। চেষ্টা করেছি রান করার।

আপন দেশি/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement