Apan Desh | আপন দেশ

জনকল্যাণ রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত: পানিসম্পদ প্রতিমন্ত্রী

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২০:৪৯, ১৬ মে ২০২৬

জনকল্যাণ রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত:  পানিসম্পদ প্রতিমন্ত্রী

ছবি: আপন দেশ

জনগণের কল্যাণের জন্য রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ এমপি।

শনিবার (১৬ মে) দুপুরে বোদা উপজেলা পরিষদের সম্প্রসারিত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, মাদক-জুয়া খেলা আমার দেশের পরিবেশ নষ্ট করে দিচ্ছে। আমাদের সবাইকে যুব ও ছাত্র সমাজকে রক্ষায় মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করতে হবে। সরকারের একার পক্ষে মাদক নির্মূল করা সম্ভব নয়। এজন্য সমাজের প্রতিটি মানুষকে এগিয়ে আসতে হবে।

ছাত্রসমাজকে রক্ষার আহবান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ছাত্র সমাজ সামাজিক যোগাযোগের মাধ্যমে বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপে জড়িয়ে যাচ্ছে। ছাত্র সমাজকে রক্ষা করতে হলে পড়াশুনার পাশাপাশি তাদের বিভিন্ন প্রকার খেলাধূলায় নিয়োজিত করতে হবে। এজন্য সরকারের পাশাপাশি সমাজের সচেতন অভিভাবকদের এগিয়ে আসতে হবে। 

আরও পড়ুন<<>>ভারত-বাংলাদেশ সুসম্পর্কে মির্জা ফখরুলের শর্ত

নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আরও বলেন, বিগত দিনে ফ্যাসিষ্ট সরকার দেশ যে ভাবে চালিয়েছেন, আমরা যেন সে পুরোনো ধারায় ফিরে যেতে চাই না। এজন্য  দলীয় নেতাকর্মীদের জনগণের সঙ্গে মিলে মিশে কাজ কাজ করতে হবে। তিনি বলনে, আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়েছি, জনগণের প্রত্যাশা পূরণ করা জন্য। এজন্য সব সময় জনগণের কথা চিন্তা করে কাজ করবেন। আমরা চাই সবার আগে বাংলাদেশের উন্নয়ন।

উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখনে পঞ্চগড় এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহমুদ জামান। এ সময় উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা, সাধারণ সম্পাদক দিল রোজা ফেরদৌস চিম্ময় সহ উপজেলা ও পৌর বিএনপির নেতা কমীরা উপিস্থত ছিলেন। 

অনুষ্ঠান শেষে মন্ত্রী সম্প্রতি উপজেলায় কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থ ৪০ জন ব্যক্তিকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর হতে এক বান করে ঢেউটিন ও তিন হাজার টাকার গৃহ নির্মাণ কাজের জন্য মঞ্জুরির চেক বিতরণ করেন।  

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement