ছবি : সংগৃহীত
দখলের চেষ্টা ঘিরে সময় টিভির অফিসে উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে। এর সঙ্গে জাড়িতরা পতিত ফ্যাসিস্ট সরকারের অনুসারি সাংবাদিক বলে জানিয়েছে সময় টিভিতে কর্মরত সাংবাদিকরা।
রোববার (১০ মে) সন্ধ্যার পর সময় টিভির পরিচালক আহমেদ জুবায়েরের নেতৃত্বে এ চেষ্টা শুরু হয়েছে।
এর নেতেৃত্বে আছেন আওয়ামী লীগের গবেষণা সেল সিআরআইয়ের প্রধান সমন্বয়ক রিভু এবং পাভেল। তারা সময় টিভিকে নিজেদের কুক্ষিগত করার চেষ্টা চালাচ্ছে। ইতিমধ্যে অবৈধভাবে প্রায় ১৮০জন আওয়ামী লীগপন্থী সাংবাদিককে চাকুরি দিয়ে নিজের পক্ষে পাল্লা ভারি করেছে বলে অভিযোগ রয়েছে।
সময় টিভির সাংবাদিকরা জানিয়েছেন, পতিত ফ্যাসিস্ট সাংবাদিক আহমেদ জুবায়ের টিভিতে প্রবেশ করে অবৈধভাব সিইও জুবায়ের বাবুকে চাকুরিচ্যুতির চিঠি দেন। যেটি আহমেদ জুবায়ের করতে পারেন না। অবৈধ এ চিঠি প্রত্যাখান করেন জুবায়ের বাবু। তিনি অফিসে অবস্থান করেন। এসময় তার পক্ষের সাংবাদিকরাও অফিসে অবস্থান নিয়েছেন।
আরও পড়ুন<<>>সাংবাদিকদের বেতনের বিষয়ে দায়িত্বশীল হওয়ার আহবান তথ্যমন্ত্রীর
এ নিয়ে সময় টিভিতে উত্তেজনা বিরাজ করছে। সময় টিভি বিগত পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের অন্যতম প্রচারযন্ত্রে পরিণত হয়েছিলো। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় বিগত সরকারের পক্ষে ন্যাক্করজনক ভূমিকায় অবতীর্ণ হয় এ টিভি চ্যানেল। সময় টিভি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ধারাবাহিক নেতিবাচক প্রতিবেদনও প্রচার করেছিলো।
৫ আগস্ট পটপরিবর্তনের পর সময় টিভি কর্তৃপক্ষ সিইও হিসাবে সিনিয়র সাংবাদিক জুবায়ের বাবুকে নিয়োগ দেন। সময় টিভির গুণগন পরিবর্তন আনেন। দীর্ঘদিন পদোন্নতি বঞ্চিত সাংবাদিকদের পদোন্নতিও দেয়া হয়। কিন্তু ঘাপটি মেরে থাকা আহমেদ জুবায়ের হঠাৎ দৃশ্যপটে এসে সময় টিভি দখলে মরিয়া হয়ে উঠে।
এ বিষয়ে জানতে চাইলে সময় টিভির সিইও জুবায়ের বাবু জানিয়েছেন, অবৈধভাবে সময়টিভি দখল করার পাঁয়তারা শুরু করেছে পতিত আওয়ামী লীগের একটি সংঘবদ্ধ চক্র। সময় টিভির সাংবাদিকরা এ নিয়ে আতঙ্কিত।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































