Apan Desh | আপন দেশ

মুখাপেক্ষী সরকারকে জনগণ মেনে নেবে না: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:৩২, ১৬ মে ২০২৬

আপডেট: ২০:৩৩, ১৬ মে ২০২৬

মুখাপেক্ষী সরকারকে জনগণ মেনে নেবে না: নাহিদ ইসলাম

নাহিদ রানা, আপন দেশ

বাংলাদেশকে এক সময় ভারতের মুখাপেক্ষী করা হয়েছিল, এবারও সরকার কারও মুখাপেক্ষী হলে জনগণ তা মেনে নেবে না বলে মন্তব্য করেছেন সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম।

শনিবার (১৬ মে) জাতীয় যুবশক্তির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে রাজধানীর বি এম এ মিলনায়তনে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ক্ষমতায় আসতে বর্তমান সরকার কোথাও মাথা দিয়ে এসেছে কিনা, এটি এখনো স্পষ্ট না। তবে সব মিলিয়ে সরকারের পররাষ্ট্র নীতি বাংলাদেশের পক্ষেই হবে বলে বিশ্বাস করি।

সরকারের সমালোচনা করে এনসিপির আহবায়ক বলেন, সরকার প্রথম থেকেই সংসদকে ব্যর্থ করেছে। শুধুমাত্র পিআর স্ট্র্যাটেজি করে দেশ চালানো যায় না। দেশ পরিচালনা করতে হলে জনগণের সঙ্গে যে কমিটমেন্ট দেয়া হয়েছে, তা পালন করতে হবে। 

আরও পড়ুন<<>>দুটি সার্চলাইট আপনাদের দিকে তাক করা: জামায়াত আমীর

স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে দেশে জরুরি অবস্থা বিরাজ করছে জানিয়ে নাহিদ বলেন, বাংলাদেশে এ মুহূর্তে অনেক সংকট চলছে। সরকার সফলভাবে তা নিরসন করতে পারছে না। হামে ৪০০ শিশুর মৃত্যু, সরকারের ব্যর্থতা। সরকার শুধু অন্তর্বর্তী সরকারের ওপর দায় চাপিয়ে নিজের হাত পরিষ্কার করতে চায়। সরকারের উচিত এ মুহূর্তে জরুরি অবস্থা জারি করা।

মার্কিন চুক্তি বিষয়ে বিরোধী দলীয় চিফ হুইপ আরও বলেন, বাংলাদেশের নদীতে ভারত বাঁধ বসিয়ে পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত করছে। নতুন চুক্তির মাধ্যমে আমরা পানির অধিকার চাই। আর মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের হওয়া বাণিজ্য চুক্তি নিয়ে সংসদে কোনো কথা হয়নি। এটা জনগণের সামনে উন্মুক্ত করতে হবে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement