ছবি: সংগৃহীত
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও দুই জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ৯৬১ জনের শরীরে হামের উপর্সগ পাওয়া গেছে। এছাড়া গত ১৫ মার্চ থেকে ১৬ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৫৬ হাজার ছাড়িয়েছে।
শনিবার (১৬ মে) স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯৬১ জন। গত ১৫ মার্চ থেকে ১৬ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৫৬ হাজার ৫৭২ জন।
কন্ট্রোলরুম থেকে পাঠানো এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তি বিশ্লেষণ করে দেখা গেছে, গত ২৪ ঘন্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ঢাকা বিভাগে ৪৭২ জন, রাজশাহী বিভাগে ৩৭ জন, চট্টগ্রাম বিভাগে ১৬৭ জন, বরিশাল বিভাগে ১২৯ জন, ময়মনসিংহ বিভাগে ৪৪ জন, সিলেট বিভাগে ৫৫ জন, খুলনা বিভাগে ৫৫ জন ও রংপুর বিভাগে ২ জন।
আরও পড়ুন <<>> ‘হাম আক্রান্তদের বিশ্বমানের সেবা দেয়ার চেষ্টা করছে সরকার’
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১০৮ জন। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ৭ হাজার ৫২৪ জন। একই সময়ে সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪১ হাজার ২৮ জন। এছাড়া সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৬ হাজার ৬৪৫ জন।
এ পর্যন্ত নিশ্চিত হামে ৭৪ জনের মৃত্যু হয়েছে। আর গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে দুই জনসহ এখন পর্যন্ত সন্দেহজনক হামে ৩৮৯ জনের মৃত্যু হয়েছে।
এখন পর্যন্ত সবচেয়ে বেশি ২৫ হাজার ৪৯১ জন হাম সন্দেহে আক্রান্ত হয়েছে ঢাকা বিভাগে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৫ হাজার ২১৫ জন।
আপন দেশ/এসএস




































