Apan Desh | আপন দেশ

সীমান্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক

লালমনিরহাট প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২৩:২৩, ১৬ মে ২০২৬

সীমান্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক

সাব্বির বিন শামস। ছবি : আপন দেশ

লালমনিরহাটের দহগ্রাম সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর আটক হয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) সাব্বির বিন শামস।

শনিবার (১৬ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেন লালমনিরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।

এর আগে একই দিন দুপুরে পাটগ্রাম উপজেলার দহগ্রাম এলাকা থেকে তাকে আটক করে পাটগ্রাম থানা পুলিশ। পরে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য জেলা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানান, দহগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের পর স্থানীয়দের সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেন। এরপর ঘটনাস্থল থেকে সাব্বির বিন শামসকে আটক করা হয়। পরে তাকে জেলা গোয়েন্দা শাখায় পাঠানো হয়।

আরও পড়ুন <<>> আবু সাঈদ হত্যা মামলায় রোবির সাবেক ভিসি গ্রেফতার

এসময় তার কাছ থেকে মোট সাতটি পাসপোর্ট উদ্ধার করা হয়। এর মধ্যে দুটি ছিল কূটনৈতিক পাসপোর্ট। তিনি ভারত থেকে অবৈধ পথে দেশে প্রবেশ করেছিলেন বলে জানায় পুলিশ। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা রয়েছে বলেও জানা যায়।

সাব্বির বিন শামস বিগত আওয়ামী লীগ সরকারের আমলে চুক্তিভিত্তিকভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি এবং লন্ডন হাইকমিশনে মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বিএসএফের পুশইন চেষ্টা, রুখে দিলো বিজিবি কমনওয়েলথ কনফারেন্সে আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার হজ কার্যক্রমে অনুমতি পেল ৭০২ এজেন্সি মিয়ানমার বিমানবন্দরে ড্রোন হামলা, সব ফ্লাইট বাতিল র‌্যাব বিলুপ্ত করে এসআরবি, সংসদে বিল পাশ ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী অপরিশোধিত তেলের দাম ১০১ ডলার ছাড়াল বঙ্গোপসাগরে লঘুচাপ, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ জন জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত আর্থিক অনিয়ম-শিক্ষাসনদ জালিয়াতির অভিযোগ: ডব্লিউএইচও ছাড়লেন সায়মা ইরানের দক্ষিণ উপকূলজুড়ে দফায় দফায় বিস্ফোরণ
City Touch