Apan Desh | আপন দেশ

তুহিন আহমেদ তপুর কবিতা ‘ফেরার অপেক্ষায়’

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৯:৫২, ১২ মে ২০২৬

তুহিন আহমেদ তপুর কবিতা ‘ফেরার অপেক্ষায়’

ছবি: আপন দেশ

ফেরার অপেক্ষায়

আমি তো কিছুই চাইনি— যা বস্তুগত
যার মূল্য পরিশোধ করতে হয়।

আমি যা চেয়েছি তা শুধুই প্রকৃতির
কাছে সময় ভিক্ষা,
যা মূল্য দ্বারা পরিশোধ অপূরণীয়

আমি শুধু চেয়েছি—
কোন এক রোদ্র দুপুরে আম্রকাননে
বসে চৈত্রের খাঁ খাঁ বাতাস...

আমি তো কিছুই চাইনি, চেয়েছি শুধু
কোন এক বর্ষায় হালকা কাঁথায়
নিজেকে জড়িয়ে বৃষ্টির অভিরাম বর্ষণ শুনতে।

আমি তো কিছুই চাইনি— শুধু চেয়েছি
কোন এক শরতের বিকেলে
সাদা মেঘের সাথে ভেসে বেড়াতে।

আমি তো কিছুই চাইনি, চেয়েছি শুধু
কোন এক হেমন্তের সকাল শিশিরে ভেজা পায়ে
সবুজের বুক চিরে হারিয়ে যেতে।

আমি তো কিছুই চাইনি, চেয়েছি শুধু—
কোন এক কুয়াশাচ্ছন্ন শীতের রাতে
পিচ ঢালা পথে অনেক দূর হেঁটে যেতে।

আমি তো কিছুই চাইনি, চেয়েছি শুধু—
কোন এক বসন্তের সকাল পলাশ মাড়িয়ে
বহুদূর হেঁটে যেতে।

আমি শুধু চেয়েছি- এমন একটা বছর
যার মূল্য সারাজীবন
তবুও হোক না এমন একটা বছর।

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়