Apan Desh | আপন দেশ

যৌথ অভিযানে আইএসের দ্বিতীয় শীর্ষ নেতা নিহত দাবি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১২:১০, ১৬ মে ২০২৬

যৌথ অভিযানে আইএসের দ্বিতীয় শীর্ষ নেতা নিহত দাবি ট্রাম্পের

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র-নাইজেরিয়ার যৌথ সামরিক অভিযানে ইসলামিক স্টেটের (আইএস) বৈশ্বিক দ্বিতীয় শীর্ষ নেতা আবু-বিলাল আল মিনুকি নিহত হয়েছেন। এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

শনিবার (১৬ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক বার্তায় তিনি এ তথ্য জানিযেছেন। 

ট্রাম্প বলেন, ‘আফ্রিকায় পরিচালিত অত্যন্ত জটিল এক অভিযানে এ জঙ্গি নেতাকে হত্যা করা হয়েছে। তিনি আবু-বিলাল আল-মিনুকিকে বিশ্বের সবচেয়ে সক্রিয় সন্ত্রাসীদের একজন।’

বার্তায় ট্রাম্প দাবি করেন, মিনুকি আফ্রিকায় আত্মগোপনে ছিলেন এবং যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সূত্র দীর্ঘদিন ধরে তার গতিবিধি নজরদারিতে রেখেছিল। পরে যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়ার বাহিনী যৌথভাবে অভিযান চালিয়ে তাকে হত্যা করে।

দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, আবু-বিলাল আল-মিনুকি নাইজেরিয়ার বর্নো অঞ্চলের বাসিন্দা ছিলেন। তিনি ইসলামিক স্টেটের পশ্চিম আফ্রিকা শাখা আইএসডব্লিউএপিয়ের গুরুত্বপূর্ণ নেতা হিসেবে পরিচিত ছিলেন এবং ২০২৩ সালে যুক্তরাষ্ট্র তাকে বৈশ্বিক সন্ত্রাসী হিসেবে নিষিদ্ধ তালিকাভুক্ত করে। মার্কিন প্রশাসনের দাবি, মিনুকি যুক্তরাষ্ট্র ও পশ্চিমা স্বার্থের বিরুদ্ধে হামলার পরিকল্পনার সঙ্গে জড়িত ছিলেন।

তবে অভিযানটি কোথায় বা কীভাবে পরিচালিত হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

সাম্প্রতিক মাসগুলোতে নাইজেরিয়ায় জঙ্গিবিরোধী তৎপরতা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবে দেশটিতে মার্কিন সেনা উপদেষ্টা ও ড্রোন মোতায়েন করা হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন : চীন ছেড়েই তাইওয়ান নিয়ে নতুন সতর্কবার্তা ট্রাম্পের

বিশ্লেষকদের মতে, এ অভিযান আইএসের আফ্রিকান নেটওয়ার্কের জন্য বড় ধাক্কা হতে পারে। তবে পশ্চিম আফ্রিকায় জঙ্গিগোষ্ঠীগুলোর সক্রিয়তা এখনো পুরোপুরি নির্মূল হয়নি।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement