ফাইল ছবি
বিয়ের মৌসুম কিংবা বিনিয়োগ— নানা প্রয়োজনে স্বর্ণ কেনার আগ্রহ থাকে অনেকের। সোমবার (১১ মে) কয়েক দিনের দামের ওঠানামার পর দেশের বাজারে স্বর্ণ ও রুপার সর্বশেষ দর জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকায়।
এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ২১৩ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা।
গত ৭ মে স্বর্ণ ও রুপার নতুন দর ঘোষণা করে বাজুস। আজ পর্যন্ত সে দরই বহাল রয়েছে।
রুপার ক্ষেত্রে বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৭৭৪ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৫৪০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৭২৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৫৫৮ টাকায়।
বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম ৬৩ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৫ দফা দাম বাড়ানো হয়েছে এবং ২৮ দফা কমানো হয়েছে।
আরও পড়ুন <<>> আকু শোধের পর কমলো দেশের রিজার্ভ
অন্যদিকে ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। এর মধ্যে ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার কমানো হয়।
রুপার ক্ষেত্রেও চলতি বছরে এখন পর্যন্ত ৩৮ দফা দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২১ দফা দাম বেড়েছে এবং ১৭ দফা কমেছে। গত বছর রুপার দাম মোট ১৩ বার সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ১০ বার দাম বাড়ানো এবং ৩ বার কমানো হয়।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































