Apan Desh | আপন দেশ

আবু সাঈদ হত্যা মামলায় রোবির সাবেক ভিসি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২২:০১, ১৬ মে ২০২৬

আপডেট: ২২:০১, ১৬ মে ২০২৬

আবু সাঈদ হত্যা মামলায় রোবির সাবেক ভিসি গ্রেফতার

ছবি: আপন দেশ

রংপুরে আবু সাঈদ হত্যা মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য (ভিসি) অধ্যাপক মো. হাসিবুর রশীদকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৬ মে) রাজধানীর মোহাম্মদপুর সলিমুল্লাহ রোডের একটি বাসা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

ঢাকা মহানগর তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করে জানান, অধ্যাপক হাসিবুর রশীদ মামলার পলাতক আসামি ছিলেন। তিনি রংপুরের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি। গ্রেফতারের পর হাসিবুর রশীদকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। 

আরও পড়ুন<<>>ভারত-বাংলাদেশ সুসম্পর্কে মির্জা ফখরুলের শর্ত

জুলাই অভ্যুত্থানের সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন ড. মো. হাসিবুর রশীদ। আবু সাঈদ হত্যা মামলার অন্যতম আসামি তিনি।

এ বছরের ৯ এপ্রিল ওই মামলায় রায় হয়। রায়ে ৩০ জন আসামির মধ্যে ২৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২।
অধ্যাপক হাসিবুর রশীদকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়।

আপন দেশ/এসআর
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বিএসএফের পুশইন চেষ্টা, রুখে দিলো বিজিবি কমনওয়েলথ কনফারেন্সে আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার হজ কার্যক্রমে অনুমতি পেল ৭০২ এজেন্সি মিয়ানমার বিমানবন্দরে ড্রোন হামলা, সব ফ্লাইট বাতিল র‌্যাব বিলুপ্ত করে এসআরবি, সংসদে বিল পাশ ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী অপরিশোধিত তেলের দাম ১০১ ডলার ছাড়াল বঙ্গোপসাগরে লঘুচাপ, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ জন জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত আর্থিক অনিয়ম-শিক্ষাসনদ জালিয়াতির অভিযোগ: ডব্লিউএইচও ছাড়লেন সায়মা ইরানের দক্ষিণ উপকূলজুড়ে দফায় দফায় বিস্ফোরণ
City Touch