ফাইল ছবি
প্রতি বছরের ন্যায় এবারও সারাবিশ্বের মত বাংলাদেশে পালিত হয়েছে ‘বিশ্ব মা দিবস’। এরই ধারাবাহিকতায় রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বিশ্ব মা দিবসের বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠান ‘গরবিনী মা-২০২৬’। রোববার (১০ মে) সকাল ১২টার দিকে রাজধানীর মহাখালী ডিওএইচএস-এ অবস্থিত রাওয়া কনভেনশন সেন্টারের হল-২-তে বহুল প্রতীক্ষিত এ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের এমপি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ও বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সিনিয়র সহ-সভাপতি প্রীতি চক্রবর্ত্তী।
এ বছর দশটি ভিন্ন ক্যাটাগরিতে দশজন কৃতী সন্তানের মাকে এ সম্মাননায় ভূষিত করা হয়।
সম্মাননাপ্রাপ্ত গরবিনী মায়েরা হলেন-
প্রশাসন ক্যাটাগরিতে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলামের মা জনাবা বেগম ফরহাত ইসলাম।
আইন-শৃঙ্খলা ক্যাটাগরিতে গোয়েন্দা শাখার অতিরিক্ত কমিশনার ডিআইজি মো. শফিকুল ইসলামের মা জনাবা মোছা. রজিফা আজাদ।
আইন ও বিচার ক্যাটাগরিতে বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহা. রকিবুল ইসলামের মা জনাবা বেগম রোকেয়া রশীদ।
আরও পড়ুন<<>>বিশ্ব মা দিবসে বাকৃবি শিক্ষার্থীদের আবেগঘন অনুভূতি
শিক্ষা ক্যাটাগরিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. তানিয়া হকের মা জনাবা সেলিমা হক।
সাংবাদিকতা ক্যাটাগরিতে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক এ.কে.এম. মঞ্জুরুল ইসলামের মা জনাবা রাজিয়া আহমেদ।
চিকিৎসা ক্যাটাগরিতে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের এন্ডোক্রাইনোলজি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. ইন্দ্রজিৎ প্রসাদের মা শ্রীমতী সরস্বতী প্রসাদ।
প্রকৌশল ক্যাটাগরিতে স্থপতি, শিক্ষক ও ডিজাইন পেশাজীবী অমিতি কুভুর মা শ্রীমতী ফাল্গুনী কুন্ডু।
অভিনয় (পুরুষ) ক্যাটাগরিতে নন্দিত নাট্য অভিনেতা, মডেল ও পরিচালক জিয়াউল হক পলাশের মা জনাবা ফাতেমা আক্তার কাজল।
সংগীত ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নন্দিত সংগীতশিল্পী সোমনূর মনির কোনালের মা জনাবা সায়মা মনির মিনু।
অভিনয় (নারী) ক্যাটাগরিতে নন্দিত অভিনেত্রী, সংগীতশিল্পী ও মডেল তাসনিয়া ফারিণের মা সৈয়দা শারমিন।
এবং বিশেষ ক্যাটাগরি অদম্য মেধাবীতে প্রথম আলো ট্রাস্ট অদম্য মেধাবী খাইরুম ইসলামের মা জনাবা শিরিন আক্তার (পিয়া)।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































