ছবি : আপন দেশ
সিলেটের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ অভিযানে এক কোটি ১৮ লক্ষাধিক টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।
শনিবার (১৬ মে) সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধীনস্থ বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, ৪৮ বিজিবির অধীনস্থ সোনালীচেলা, বাংলাবাজার, সংগ্রাম, প্রতাপপুর, কালাসাদেক এবং পান্থুমাই বিওপির (বর্ডার আউটপোস্ট) টহলদল নিজ নিজ দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় পৃথক চোরাচালানবিরোধী অভিযান চালায়। অভিযানে বিজিবি সদস্যরা বিপুল পরিমাণ ভারতীয় জিরা, চিনি, বিড়ি, কম্বল, মেডিসিন, মদ ও গরু জব্দ করতে সক্ষম হন।
একই সঙ্গে বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে বিপুল পরিমাণ চা-পাতাও জব্দ করা হয়। জব্দকৃত এসব চোরাচালানি মালামালের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ১৮ লাখ ৩৯ হাজার ৫০০ টাকা।
আরও পড়ুন <<>> সীমান্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, সীমান্তে দেশের নিরাপত্তা রক্ষা, সব ধরনের চোরাচালান বন্ধ করতে অভিযান অব্যাহত থাকবে। মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় অত্যন্ত সফলতার সাথে সীমান্তবর্তী এলাকায় একযোগে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল আটক করা সম্ভব হয়েছে।
তিনি আরও জানান, চোরাচালানের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এছাড়া আটককৃত মালামাল সমূহের ব্যাপারে দেশের প্রচলিত বিধি মোতাবেক পরবর্তী প্রয়োজনীয় আইনি গ্রহণ করা হবে। সীমান্তের নিরাপত্তা রক্ষায় বিজিবির এমন কঠোর ও অতন্দ্র নজরদারি ভবিষ্যতেও আরও জোরদার থাকবে বলে তিনি হুঁশিয়ারি ব্যক্ত করেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































