Apan Desh | আপন দেশ

চুলে মেহেদি দিলে হতে পারে যেসব ক্ষতি

লাইফস্টাইল ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২০:১৯, ১৬ মে ২০২৬

চুলে মেহেদি দিলে হতে পারে যেসব ক্ষতি

ছবি: সংগৃহীত

ঘন, কালো ও রেশমি চুলের আশায় অনেকেই নিয়মিত মেহেদি ব্যবহার করেন। প্রাকৃতিকভাবে চুল মজবুত ও উজ্জ্বল করতে মেহেদির উপকারিতা থাকলেও অতিরিক্ত বা ভুলভাবে ব্যবহার করলে তা চুল ও মাথার ত্বকের ক্ষতির কারণ হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, প্রাকৃতিক মেহেদি তুলনামূলক নিরাপদ হলেও বাজারে পাওয়া অনেক প্যাকেটজাত হেনা পাউডারে বিভিন্ন রাসায়নিক উপাদান মেশানো থাকে। এসব উপাদান দীর্ঘদিন ব্যবহারে চুল ও স্ক্যাল্পের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

যেসব ক্ষতি হতে পারে-

চুল শুষ্ক হয়ে যেতে পারে: নিয়মিত হেনা ব্যবহারে চুলের প্রাকৃতিক তেল বা সিবাম কমে যেতে পারে। এতে চুল ধীরে ধীরে শুষ্ক হয়ে পড়ে। পাশাপাশি আগা ফাটা ও ভঙ্গুর চুলের সমস্যাও বাড়তে পারে।

চুলের স্বাভাবিক ধরনে পরিবর্তন আসে: অতিরিক্ত হেনা ব্যবহারে স্বাভাবিক কোমল চুল রুক্ষ ও নির্জীব হয়ে যেতে পারে। এতে চুল সহজে জট বেঁধে যায় এবং আঁচড়ানোর সময় বেশি চুল পড়ার আশঙ্কা থাকে।

চুলের প্রাকৃতিক রং নষ্ট হতে পারে: বারবার হেনা ব্যবহার করলে চুলের স্বাভাবিক কালো রং ফিকে হয়ে হালকা বাদামি বা মেরুন আভা দেখা দিতে পারে। অনেক সময় এ রং দীর্ঘস্থায়ী হয় না, ফলে চুলে অসম রঙের সমস্যা তৈরি হয়।

আরও পড়ুন <<>>বন্ধ্যা পুরুষদের বাবা হওয়ার আশা দেখাচ্ছে এআই 

চুলের গোড়া দুর্বল হয়ে পড়ে: দীর্ঘ সময় মাথায় হেনা লাগিয়ে রাখলে চুলের গোড়া দুর্বল হয়ে যেতে পারে। এছাড়া হেনা ব্যবহারের পর চুল অনেক সময় রুক্ষ হয়ে যায়। ফলে কন্ডিশনার, সিরাম বা তেল ছাড়া চুল আঁচড়ানো কঠিন হয়ে পড়ে।

মাথার ত্বকে দেখা দিতে পারে অ্যালার্জি: স্ক্যাল্পে দীর্ঘ সময় হেনা থাকলে ত্বক শুষ্ক ও রুক্ষ হয়ে যেতে পারে। এর ফলে খুশকি, চুলকানি, ফুসকুড়ি কিংবা অ্যালার্জির মতো সমস্যা দেখা দিতে পারে।

ব্যবহারের আগে সতর্কতা জরুরি

বিশেষজ্ঞরা বলছেন, মেহেদি ব্যবহারের আগে হাতে বা ত্বকের ছোট অংশে প্যাচ টেস্ট করে নেয়া ভালো। এতে অ্যালার্জির ঝুঁকি আগেই বোঝা সম্ভব হয়। চুলের অতিরিক্ত রুক্ষতা এড়াতে ঘন ঘন মেহেদি ব্যবহার না করে তিন মাস পরপর একবার ব্যবহার করার পরামর্শ দিয়েছেন তারা।

আপন দেশ/এসএস

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়