Apan Desh | আপন দেশ

প্রধানমন্ত্রীর প্রস্তাবিত পিপিপি মডেল উপস্থাপিত

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ২০:৫২, ১৮ এপ্রিল ২০২৬

আপডেট: ২০:৫৩, ১৮ এপ্রিল ২০২৬

প্রধানমন্ত্রীর প্রস্তাবিত পিপিপি মডেল উপস্থাপিত

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে প্রস্তাবিত নতুন পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেল তুরস্কে উপস্থাপন করা হয়েছে। এ মডেল তুলে ধরেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

শনিবার (১৮ এপ্রিল) তুরস্কের আনতালিয়া ডিপ্লোমেসি ফোরাম-এ আয়োজিত এক প্লেনারি সেশনে তিনি বক্তব্য দেন। ‘শ্রিংকিং এইড অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং’ শীর্ষক ওই সেশনে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সেশনে জাতিসংঘ, টার্কিশ ডেভেলপমেন্ট কো-অপারেশন মডেল (টিকা) এবং জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রতিনিধিরা অংশ নেন।

বক্তব্যে হুমায়ুন কবির বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে প্রচলিত সহায়তার ওপর দীর্ঘমেয়াদি নির্ভরতা টেকসই নয়। উন্নয়নের জন্য সহায়তানির্ভরতা থেকে সক্ষমতাভিত্তিক পদ্ধতিতে রূপান্তর জরুরি।

আরও পড়ুন <<>> সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার

তিনি বলেন, এ লক্ষ্য অর্জনে দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে স্থানীয় সক্ষমতা গড়ে তোলা প্রয়োজন।

হুমায়ুন কবির উল্লেখ করেন, টেকসই উন্নয়নের মূল ভিত্তি হলো মানবসম্পদ ও দক্ষতা উন্নয়ন। অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য নারীর শিক্ষা ও ক্ষমতায়ন গুরুত্বপূর্ণ।

একই সঙ্গে স্বাস্থ্যখাতে সক্ষমতা ও সেবার মান উন্নত করতে আধুনিক স্বাস্থ্য প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর জোর দেন তিনি।

তিনি বলেন, সহায়তা হতে হবে সক্ষমতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং প্রযুক্তি স্থানান্তরের জন্য। এটি বৈশ্বিক উন্নয়ন চ্যালেঞ্জ মোকাবিলায় একটি কার্যকর ও টেকসই পথ নির্দেশ করে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল পাবে আইন-শৃঙ্খলা বাহিনী সংসদ বয়কট করলে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে: স্পিকার সরকারের দুই মাসে যত অর্জন ধান কাটতে গিয়ে বজ্রপাতে ৪ কৃষকের মৃত্যু হরমুজ প্রণালী ফের বন্ধের ঘোষণা ইরানের বিগত সরকার হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে: প্রধানমন্ত্রী ময়মনসিংহ মেডিকেলে সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা স্থগিত সরকারের দুই মাস পূর্তিতে সংবাদ সম্মেলন বিকেলে বাংলাদেশ সফরে টেস্ট দল ঘোষণা পাকিস্তানের সোমবার পাকিস্তানে দ্বিতীয় দফা বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধ না উঠলে ফের হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি হরমুজ খুললেও ইরানের বন্দরে অবরোধ বহাল থাকবে: ট্রাম্প