Apan Desh | আপন দেশ

সবার আগে ঈদুল আজহার তারিখ জানাল যে ২ দেশ

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১০:৪০, ১৭ মে ২০২৬

সবার আগে ঈদুল আজহার তারিখ জানাল যে ২ দেশ

ছবি : সংগৃহীত

সবার আগে পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে তিউনিসিয়া ও তুরস্ক। দুটি দেশই নিশ্চিত করেছে আগামী ২৭ মে ঈদুল আজহা উদযাপিত হবে।

রোববার (১৭ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ। 

প্রতিবেদনে বলা হয়, তুরস্ক ও তিউনিসিয়া উভয় দেশ নিশ্চিত করেছে, সোমবার (১৮ মে) জিলহজের ১ তারিখ হবে। যেহেতু জিলহজের ১০ তারিখে ঈদুল আজহা পালিত হয় তাই দেশ দুটিতে এবার এই উৎসব হবে ২৭ মে।

শনিবার (১৬ মে) বিশ্বের প্রথম দেশ হিসেবে সবার আগে আনুষ্ঠানিকভাবে ঈদুল আজহার ঘোষণা দিয়েছে তিউনিসিয়া।

অন্যদিকে তুরস্ক চাঁদ দেখা ছাড়াই জ্যোতির্বিজ্ঞানের গণনার ওপর ভিত্তি করে ঈদের তারিখ জানায়। দেশটি নিশ্চিত করেছে, ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী ১৮ মে (সোমবার) জিলহজ মাস শুরু হবে। সেই হিসেবে আগামী ২৭ মে দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হবে।

এদিকে, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল আজহা কবে উদ্‌যাপিত হবে, তা রোববার সন্ধ্যায় জানা যাবে। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত আগেই জানিয়েছে, রোববার সন্ধ্যায় ১৪৪৭ হিজরির ২৯ জিলকদ অর্থাৎ জিলহজ মাসের চাঁদ অনুসন্ধান করা হবে।

জিলহজ মাসের চাঁদ ইসলামি ক্যালেন্ডারের গুরুত্বপূর্ণ একটি বিষয়। এ মাসেই মুসলমানরা বার্ষিক হজ পালন করেন এবং পবিত্র ঈদুল আজহা উদযাপন করেন।

আরও পড়ুন : ঢাকাসহ ১০ জেলায় ঝড়ের আশঙ্কা

জিলহজ মাসের নবম দিন পালিত হয় পবিত্র আরাফাত দিবস এবং ইসলামি মাসটির ১০ম দিনে উদযাপিত হয় ঈদুল আজহার প্রথম দিন।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়