তুরস্কে অনুশীলন করছে ইরানের ফুটবলাররা
ক্রমেই ঘনিয়ে আসছে আরেকটি ফুটবল বিশ্বকাপ। এবারের আসরের আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। ইরানের খেলাগুলো পড়েছে যুক্তরাষ্ট্রে। যাদের সঙ্গে যুদ্ধ করছে ইরান। এমন পরিস্থিতিতে আসন্ন ফিফা বিশ্বকাপে দেশটির অংশগ্রহণ নিয়ে জটিলতা তৈরি হয়েছে। তবুও প্রস্তুত হচ্ছে ইরান। দুটি প্রীতি ম্যাচকে সামনে রেখে তুরস্কের দক্ষিণাঞ্চলে অনুশীলন করেছে ইরানের ফুটবল দল।
ভূমধ্যসাগরীয় শহর আনতালিয়ার কাছে অবস্থিত রিসোর্ট এলাকা বেলেকে অনুশীলন সেশন করেছে তারা। অবশ্য যুদ্ধ পরিস্থিতিতে বেশ সতর্ক থাকার কৌশল নিয়েছে। ইরানের জাতীয় দল সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ম্যাচগুলোর আগে যেন কোনও ধরনের মনোযোগে বিঘ্ন না ঘটে, সে জন্য গণমাধ্যমের প্রবেশাধিকার কঠোরভাবে সীমিত রাখা হচ্ছে।
গত সপ্তাহে ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ জানান, খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে যুক্তরাষ্ট্রের পরিবর্তে মেক্সিকোয় বিশ্বকাপের ম্যাচ আয়োজনের বিষয়ে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সঙ্গে আলোচনা চলছে।
আরও পড়ুন<<>>আর্চারি এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ
বিশ্বকাপকে সামনে রেখে দল গঠনের এ সময়ে ইরানের জাতীয় দলকে জনসমক্ষে সেভাবে আসতে দেয়া হচ্ছে না। কারণটাও স্বাভাবিক। চলতি পরিস্থিতিতে গণমাধ্যমগুলোর বাড়তি চাপের কথা মাথায় রেখেই এমন ব্যবস্থা।
এ কারণে বেলেকে খেলোয়াড় বা কোচদের সঙ্গে কোনও সাক্ষাৎকারের ব্যবস্থা রাখা হয়নি। দলের এক গণমাধ্যম প্রতিনিধি জানান, স্কোয়াডের পুরো মনোযোগ এখন ম্যাচের দিকে।
ইরান আনতালিয়ায় দুটি ম্যাচ খেলবে। একটি শুক্রবার (২৭ মার্চ) নাইজেরিয়ার বিপক্ষে এবং অপরটি মঙ্গলবার (৩১ মার্চ) কোস্টারিকার বিপক্ষে। মূলত এ প্রীতি ম্যাচগুলো জর্ডানে হওয়ার কথা ছিল, কিন্তু ইরান যুদ্ধ শুরুর পর তা তুরস্কে স্থানান্তর করা হয়েছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































