Apan Desh | আপন দেশ

সাইপ্রাস উপকূলে ২৬০ যাত্রীসহ ফেরিডুবি

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৯:০৩, ৩০ আগস্ট ২০২৬

আপডেট: ১৯:০৬, ৩০ আগস্ট ২০২৬

সাইপ্রাস উপকূলে ২৬০ যাত্রীসহ ফেরিডুবি

ছবি : সংগৃহীত

উত্তর সাইপ্রাসের উপকূলে একটি যাত্রীবাহী ফেরিডুবি হয়েছে। ফেরিতে ২৬০ জনের বেশি যাত্রী ছিল বলে জানা যায়।

রোববার (৩০ আগস্ট) বন্দর ছাড়ার কিছুক্ষণ পরই ফেরিটি দুর্ঘটনার কবলে পড়ে। এ ঘটনায় উদ্ধার অভিযান শুরু হয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

স্থানীয় টেলিভিশনকে উত্তর সাইপ্রাসের স্বঘোষিত তুর্কি প্রজাতন্ত্রের (টিআরএনসি) পরিবহনমন্ত্রী এরহান আরিকলি জানিয়েছেন, দুর্ঘটনার পর এখন পর্যন্ত প্রায় ১০০ যাত্রীকে উদ্ধার করে তীরে নেয়া হয়েছে।

তুর্কি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ফেরিটি উত্তর সাইপ্রাসের কিরেনিয়া বা গিরনে বন্দর থেকে তুরস্কের মেরসিন প্রদেশের তাসুজু বন্দরের উদ্দেশে যাত্রা করেছিল। পথে এটি ডুবে যায়। 

মন্ত্রী আরিকলির দেয়া তথ্য অনুযায়ী, ফেরিটিতে মোট ২৬৭ জন ছিলেন। তাদের মধ্যে ২৫৯ জন যাত্রী এবং ৮ জন ক্রু সদস্য।

দুর্ঘটনার পর উদ্ধার ও স্বাস্থ্যসেবা সংস্থাগুলোকে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে টিআরএনসির স্বাস্থ্য মন্ত্রণালয়।

আরও পড়ুন <<>> নেপালের ভূমিধস-বন্যায় এক শাড়িতে বাঁচল ২১ জন

এদিকে দুর্ঘটনার পরপরই তুরস্কের উদ্ধারকারী দলগুলো অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করেছে।

তুরস্কের ভাইস প্রেসিডেন্ট জেভদেত ইলমাজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে বলেন, ঘটনাটি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। উদ্ধার তৎপরতায় সম্ভাব্য সব ধরনের সহায়তা দেয়া হচ্ছে।

তুরস্কের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম টিআরটি জানিয়েছে, উপকূল থেকে প্রায় ৭ দশমিক ৫ কিলোমিটার (৪ নটিক্যাল মাইল) দূরে গিয়ে ফেরিটিতে পানি ঢুকতে শুরু করে।

উল্লেখ্য, ১৯৭৪ সাল থেকে সাইপ্রাস দ্বীপটি বিভক্ত। এর উত্তরাঞ্চল স্বঘোষিত তুর্কি প্রজাতন্ত্রের নিয়ন্ত্রণে রয়েছে, যেটিকে আন্তর্জাতিকভাবে শুধু তুরস্ক স্বীকৃতি দিয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়