Apan Desh | আপন দেশ

মক্কা প্রতিরক্ষা জোটের সম্প্রসারণ আপাতত নয়: পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৮:৩০, ১০ সেপ্টেম্বর ২০২৬

মক্কা প্রতিরক্ষা জোটের সম্প্রসারণ আপাতত নয়: পাকিস্তান

ফাইল ছবি, আপন দেশ

পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের সমন্বয়ে গঠিত মক্কা প্রতিরক্ষা জোট আপাতত সম্প্রসারণ করা হচ্ছে না বলে জানিয়েছে ইসলামাবাদ। 

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সাপ্তাহিক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র দফতরের মুখপাত্র সাজ্জাদ হায়দার খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, এটি মূলত একটি প্রতিরক্ষামূলক জোট। তিন দেশকে প্রথমে নিজেদের সহযোগিতা ও সংগঠন আরও সুসংহত করতে হবে। এরপর একই ধরনের অবস্থান ও দৃষ্টিভঙ্গি পোষণকারী অন্য দেশগুলোর জন্য জোটটি উন্মুক্ত করা হতে পারে।

মুখপাত্র জানান, জোটের কাঠামো, কার্যপ্রণালি ও অন্যান্য বিষয় নিয়ে তিন দেশের বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে। আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিরোধ সক্ষমতা জোরদার করাই এ জোটের মূল লক্ষ্য। কিন্তু এর কাঠামো ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা চূড়ান্ত করতে এখনো উল্লেখযোগ্য কাজ বাকি রয়েছে। ফলে এ মুহূর্তে জোট সম্প্রসারণ নিয়ে কোনো আলোচনা হচ্ছে না। 

আরও পড়ুন<<>>জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

উল্লেখ্য, চলতি বছরের ০৭ আগস্ট স্বাক্ষরিত এ প্রতিরক্ষা চুক্তির লক্ষ্য যৌথ প্রতিরোধ সক্ষমতা বাড়ানো। চুক্তি অনুযায়ী, কোনো সদস্য দেশের ওপর হামলা হলে সেটিকে তিন দেশের সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করার নীতি গ্রহণ করা হয়েছে।

গত ৩১ আগস্ট ইস্তাম্বুলে জোটটির প্রথম বৈঠক হয়। সেখানে সৌদি আরবে একটি সচিবালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়। প্রথম তিন বছর পাকিস্তানের একজন মহাসচিব সচিবালয়টির নেতৃত্ব দেবেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়