Apan Desh | আপন দেশ

যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের পথে সৌদি-তুরস্ক-পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১০:৩০, ৭ আগস্ট ২০২৬

যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের পথে সৌদি-তুরস্ক-পাকিস্তান

ছবি : সংগৃহীত

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে। শুক্রবার (০৭ আগস্ট) জেদ্দায় এক বৈঠকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ একটি যৌথ চুক্তি আনুষ্ঠানিকভাবে অনুমোদন করতে যাচ্ছেন।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ, সংঘাত ও সামরিক উত্তেজনা-বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধের কারণে অঞ্চলটির সামগ্রিক পরিবেশ উত্তপ্ত হয়ে উঠেছে। এ যুদ্ধ পারস্য উপসাগরীয় দেশগুলোকে প্রভাবিত করছে এবং হরমুজ প্রণালি ও লোহিত সাগরে জাহাজ চলাচল ব্যাহত করছে। এরই প্রক্ষোপটে এমন পদক্ষেপ নেয়া হলো।

নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র জানিয়েছে, অনেক দিন ধরেই বিষয়টি নিয়ে আলোচনা চলছিল, তবে অঞ্চলের সাম্প্রতিক পরিস্থিতি একে আরও ত্বরান্বিত করেছে।

সৌদি সরকারের ঘনিষ্ঠ দ্বিতীয় আরেকটি সূত্রও নাম প্রকাশ না করে নিশ্চিত করেছে যে, চুক্তিটি শুক্রবারই স্বাক্ষরিত হবে।

লোহিত সাগরের উপকূলীয় শহর জেদ্দায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সাক্ষাতের কথা রয়েছে।

তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয় সূত্রে জানা গেছে, শেহবাজ শরিফ ও পাকিস্তানের সেনাপ্রধান অসীম মুনির বৃহস্পতিবার (০৬ আগস্ট) সৌদি আরবে পৌঁছেছেন এবং তারা শনিবার পর্যন্ত অবস্থান করবেন। অন্যদিকে, এরদোয়ান শুক্রবার পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ সফরটি ৬-৮ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দোরাবি বলেন, উপসাগরীয় অঞ্চলে তীব্র উত্তেজনার পটভূমিতে এ সফর অনুষ্ঠিত হলেও এর গুরুত্ব তাৎক্ষণিক সংকট ও স্বল্পমেয়াদী বিবেচনার বাইরেও ছড়িয়ে পড়বে।

একটি সম্ভাব্য কৌশলগত জোট গঠন নিয়ে এ তিন দেশকে ঘিরে গত কয়েক মাস ধরেই নানা জল্পনা-কল্পনা চলছিল।

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের অবসান ঘটাতে পাকিস্তান মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে, অন্যদিকে গাজা যুদ্ধের অবসান ঘটাতে কূটনৈতিক ভূমিকা পালন করেছে তুরস্ক।

আরও পড়ুন : বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

সৌদি আরব এবং পাকিস্তান ইতোপূর্বে ২০২৫ সালে একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি ঘোষণা করেছিল। পাকিস্তান মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক অস্ত্রধারী দেশ হওয়ায় পদক্ষেপটি সে সময় ব্যাপক নজর কেড়েছিল।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়