Apan Desh | আপন দেশ

মক্কা জোটের সঙ্গে ইরাসের বৈঠক

আান্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৫:৩১, ২৬ অক্টোবর ২০২৬

মক্কা জোটের সঙ্গে ইরাসের বৈঠক

ছবি : সংগৃহীত

ইরানের নিরাপত্তাপ্রধান মোহসেন রেজাই সোমবার (২৬ অক্টোবর) তেহরানে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের প্রতিরক্ষা ও নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন। 

বৈঠকে ইসরায়েলের সম্প্রসারণবাদী নীতি, লেবাননে দখলদারত্ব এবং ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ নিয়ে আলোচনা হবে।
 
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ তথ্য জানিয়েছেন।

বৈঠকে সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান আল সৌদ, পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং তুরস্কের গোয়েন্দাপ্রধান ইব্রাহিম কালিনের অংশ নেওয়ার কথা রয়েছে। 

আরও পড়ুন <> বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী জাপানি কোম্পানিগুলো

তারা ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাইয়ের সঙ্গে আলোচনা করবেন।

এদিকে, রিয়াদের বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। 

এর পরিপ্রেক্ষিতে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থনকারী সৌদি নেতৃত্বাধীন জোট হুতিদের নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে। এসব এলাকার মধ্যে রাজধানী সানাও রয়েছে।

মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির সদস্যদের সঙ্গে ইরানের এটিই প্রথম উচ্চপর্যায়ের বৈঠক হতে যাচ্ছে। আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির মধ্যে এ বৈঠককে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

 

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়