ছবি: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলপিসির সৌজন্যে
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে রিয়া মানি ট্রান্সফারের মাধ্যমে ক্যাশ রেমিট্যান্স প্রেরকদের মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে ডিজিটাল র্যাফেল ড্র। এর মাধ্যমে প্রতি ব্যাংকিং ডে-তে (রবি-বৃহস্পতিবার) একটি করে মোটর সাইকেল উপহার পাবে গ্রাহকরা।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ইসলামী ব্যাংক টাওয়ারে প্রধান অতিথি হিসেবে ইসলামী ব্যাংক-রিয়া মানি ট্রান্সফার রেমিট্যান্স উৎসব উদ্বোধন হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খাঁন।
এছাড়া ডিজিটাল র্যাফেল ড্র-তে রেমিট্যান্স গ্রাহকরা কমন গিফট হিসেবে চাবির রিং উপহার পাবেন। মাহে রমাদান উপলক্ষ্যে এ অফার চলবে ১৯ ফেব্রুয়ারি থেকে ১৮ মার্চ ২০২৬ পর্যন্ত।
অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন রিয়া মানি ট্রান্সফারের ভারত ও দক্ষিণ এশিয়ার ম্যানেজিং ডাইরেক্টর ও সিনিয়র রিজিওনাল ডাইরেক্টর ড. এমিল রোবান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার ও ড. এম কামাল উদ্দীন জসিম।
আরও পড়ুন <<>> টিসিবির পণ্য বিক্রি শুরু, মিলবে ছোলা-খেজুর
ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানটি উদ্ধোধন হয়। সেখানে আরো বক্তব্য দেন রিয়া মানি ট্রান্সফার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার রাশেদুল ইসলাম তালুকদার এবং ধন্যবাদ জ্ঞাপন করেন ব্যাংকের ওভারসিজ ব্যাংকিং ডিভিশনের প্রধান মোহাম্মদ শাহাদাত হোসাইন। অনুষ্ঠানে প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন এবং সকল জোনপ্রধান, শাখাপ্রধান ও উপশাখা ইনচার্জগণ ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে সংযুক্ত ছিলেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































